ফের সংঘাতে আজারবাইজান-আর্মেনিয়া, যুদ্ধবিরতির প্রস্তাব মস্কোর

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০২১, ১৭:০২আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৭:২৮

নতুন করে সংঘাতে জড়ালো আজারবাইজান ও আর্মেনিয়া। উভয় পক্ষের সংঘর্ষে তিন আর্মেনীয় সেনা নিহত হয়েছেন বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে ইয়েরেভান। সামরিক উত্তেজনা সৃষ্টিতে একে অপরকে দায়ী করেছে দেশ দুটি। 

বুধবার আর্মেনিয়া দাবি করেছে, আজেরি বাহিনী আকস্মিক তাদের সেনাদের ওপর হামলা চালিয়েছে। এতে তাদের তিন সেনা প্রাণ হারিয়েছেন। আহত হন আরও দু’জন। সীমান্ত এলাকায় সংঘাতে জড়ানোর অভিযোগ তুলেছে দেশটি।

আর্মেনিয়ার স্টক গ্রামের সীমান্ত এলাকার কাছেই আজারবাইজানের কেলবাজার অঞ্চল। ওই সীমান্তেই উভয় দেশের নিরাপত্তারক্ষীদের মধ্যে বন্দুকযুদ্ধের দাবি করেছে আর্মেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

একই দিন প্রতিবেশী আজারবাইজানও পাল্টা অভিযোগ তুলেছে আর্মেনিয়ার বিরুদ্ধে। বাকুর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বুধবার কেলবাজার সীমান্তে সেনাদের লক্ষ্য করে গুলি চালায় আর্মেনীয় বাহিনী। এতে তাদের দুই সদস্য আহত হন। তবে আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, বিনা উসকানিতেই আজেরি বাহিনী হামলা চালিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের খবরে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টার দিকে দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় রাশিয়া। বাকু মস্কোর প্রস্তাব মেনে নিলেও ইয়েরেভান তাতে সাড়া দেয়নি। আর্মেনিয়া এখনও আজারবাইজানের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে, এমন অভিযোগ বাকুর। উত্তেজনা সৃষ্টির জন্য আর্মেনিয়াকেই পুরো দায় নিতে হবে বলেও জানিয়েছে দেশটি।

উল্লেখ্য, নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত বছরের ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ওই সংঘাতে অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছেন। পরে নভেম্বরে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে উপনীত হয় দু’দেশ।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম