আজেরি সীমান্তে রুশ সেনা চায় আর্মেনিয়া

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০২১, ১৮:৪৬আপডেট : ২৯ জুলাই ২০২১, ২০:৫১
image

আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে নতুন করে উত্তেজনা বাড়ায় সেখানে রুশ সেনা মোতায়েনের প্রস্তাব দিয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। বৃহস্পতিবার এই প্রস্তাব দেন তিনি। এর আগে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে আর্মেনিয়া ও আজারবাইজান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রাশিয়ার মধ্যস্থতায় গত বছর সেপ্টেম্বরে শুরু হওয়া আজারবাইজান ও আর্মেনিয়ার সংঘাতের অবসান ঘটলেও নতুন করে সংঘাতে জড়িয়েছে দেশ দুটি। বুধবার আর্মেনিয়া দাবি করেছে, আজেরি বাহিনী আকস্মিক তাদের সেনাদের ওপর হামলা চালিয়েছে। এতে তাদের তিন সেনা প্রাণ হারিয়েছেন। আহত হন আরও দু’জন। সীমান্ত এলাকায় সংঘাতে জড়ানোর অভিযোগ তোলে দেশটি। সামরিক উত্তেজনা সৃষ্টিতে একে অপরকে দায়ী করেছে উভয় দেশ।

বৃহস্পতিবার এক সরকারি বৈঠকে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেন, ‘বর্তমান পরিস্থিতির আলোকে আমার মনে হয় আর্মেনিয়ান-আজেরি সীমান্তের পুরো অঞ্চলে রাশিয়ার সীমান্তরক্ষীদের মোতায়েনের প্রশ্নটি বিবেচনা করা যেতে পারে।’

নিকোল পাশিনিয়ান জানান, বিষয়টি নিয়ে মস্কোর সঙ্গে আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছেন তিনি। আর এটি বাস্তবায়িত হলে সামরিক সংঘাত ছাড়াই সীমান্ত বিরোধ নিষ্পত্তি করা যাবে বলে আশা প্রকাশ করেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত বছরের ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ওই সংঘাতে অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছেন। পরে নভেম্বরে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে উপনীত হয় দুই দেশ।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের