তালেবানকে সহায়তার কথা অস্বীকার করলেন ইমরান খান

বিদেশ ডেস্ক
৩০ জুলাই ২০২১, ১৭:২৮আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৮:০১
image

আফগান সরকারের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা দিতে পাকিস্তানি যোদ্ধারা সীমান্ত পাড়ি দিচ্ছে বলে যে খবর সামনে এসেছে তা প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। মার্কিন সম্প্রচারমাধ্যম পিবিএস-এর নিউজ আওয়ার অনুষ্ঠানে উপস্থাপক জুডি উডোর্ফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘এটা চরম বাজে কথা।’

প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি যুদ্ধের কারণে পাকিস্তানকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তিনি বলেন, তার সরকার যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের অভ্যন্তরে কোনও সামরিক ঘাঁটি স্থাপন করে গোয়েন্দা কার্যক্রম বা সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে দেবে না।

ইমরান খান বলেন, ‘আমাদের সীমানায় আর কোনও যুদ্ধ করার, আমাদের দেশে সন্ত্রাস করার সক্ষমতা আমাদের নেই।’ তিনি বলেন, ‘পাকিস্তানের যোগ দেওয়া সন্ত্রাসবিরোধী যুদ্ধের সর্বোচ্চ পর্যায়ে দেশজুড়ে আত্মঘাতী হামলা হয়েছে। ব্যবসা ধসে গেছে, পর্যটন ধসে গেছে। সে কারণে আমরা আর কোনও সংঘাতের অংশ হতে চাই না।’

আফগানিস্তানের সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে পাকিস্তানই তালেবানদের চাপ দিয়েছে বলে দাবি করেন ইমরান খান। তিনি দাবি করেন, আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকারই দেশটির জন্য সবচেয়ে ভালো সমাধান। ইমরান খান বলেন, এটাই সবচেয়ে ভালো উপায়। আর কোনও উপায় নেই। কারণ, সামরিক সমাধান ব্যর্থ হয়েছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান