তালেবান অগ্রযাত্রা ঠেকাতে আফগান বাহিনীর বোমাবর্ষণ

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০২১, ০২:৪৭আপডেট : ০২ আগস্ট ২০২১, ০২:৪৭
image

গুরুত্বপূর্ণ শহরগুলোতে তালেবান অগ্রযাত্রা ঠেকাতে রাজপথে তীব্র লড়াইয়ের পাশাপাশি গোষ্ঠীটির বিভিন্ন অবস্থানে বোমা হামলা চালিয়েছে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী। পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে মোতায়েন করা হয়েছে সরকারি বাহিনীর হাজার হাজার কমান্ডো। এছাড়া দক্ষিণাঞ্চলীয় লস্কর গাহে তালেবান প্রতিহত করতে অতিরিক্ত সেনা চেয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রবিবার এই শহরে সরকারি বাহিনীর বোমা হামলায় রাজপথে মৃতদেহ পড়ে রয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

রবিবার পুলিশ জানিয়েছে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে একটি ট্যাক্সিতে মর্টার শেল আঘাত হানায় পাঁচ বেসামরিক নিহত হয়েছে। কান্দাহার শহরের বাইরে দুপুরের দিকে এই ঘটনা ঘটে। ওই শহর ঘিরে তালেবান ও আফগান নিরাপত্তা বাহিনীর মধ্যে লড়াই চলছে। হামলার জন্য তালেবানকে দায়ী করেছেন পুলিশ মুখপাত্র জামাল নাসের।

মে মাসের শুরুতে মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরুর পর দেশটিতে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে। বিস্তৃত দুর্গম এলাকা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দখলের পর তালেবানরা প্রাদেশিক রাজধানীগুলোর নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে।

আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারে এক সময় তালেবানদের শক্ত অবস্থান ছিলো। রবিবার ভোরে শহরটির বিমানবন্দরে তিনটি রকেট হামলা হয়। এই ঘটনার পর বিমানবন্দর থেকে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দরের প্রধান মাসুদ পাশতুন জানান দুইটি রকেট রানওয়ে আঘাত হানে আর সংস্কার কাজ চলছে।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম