কিম জং উনের মাথায় ব্যান্ডেজ, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০২১, ১৮:৪০আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৯:০১
image

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মাথার পিছনে সম্প্রতি ডাকটিকিট আকৃতির ব্যান্ডেজ দেখা গেছে। অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করায় কিম জং উনের শারীরিক অবস্থা সম্পর্কে খুব কমই জানা যায়। আর এ কারণেই মাথায় ব্যান্ডেজ দেখা যাওয়ার পর তার স্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

উত্তর কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম এনকে নিউজ এবং দক্ষিণ কোরিয়ার চোসুন ইলবো সংবাদপত্রের খবরে বলা হয়েছে, গত ২৪ থেকে ২৭ জুলাই কোরিয়ান পিউপিল’স আর্মির বিভিন্ন অনুষ্ঠানের যেসব ছবি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেখানো হয়েছে, তাতে কিম জং উনের মাথায় ব্যান্ডেজ দেখা গেছে। এছাড়া জুলাইয়ের শেষ দিকের কয়েকটি অনুষ্ঠানে কিমের মাথায় ব্যান্ডেজ দেখা না গেলেও একটি গাঢ় সবুজ দাগ দেখা যায়।

উত্তর কোরিয়ার যেসব বিষয়ে নিবিড় গোপনীয়তা রক্ষা করা হয় তার মধ্যে রয়েছে সর্বোচ্চ নেতার স্বাস্থ্য। বর্তমানে ৩৭ বছর বয়সী কোরীয় এই নেতার শারীরিক অবস্থা সম্পর্কে বিরল আভাস পাওয়া যাচ্ছে। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ খাদ্য ঘাটতির মুখোমুখি হয়েছে উত্তর কোরিয়া। বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটির ভঙ্গুর অর্থনীতির চাকা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন কিম।

গত জুন মাসে ওজন কমে যাওয়া কিম জং উনের ছবি দেখে কান্নায় ভেঙে পড়া নাগরিকের ভিডিও প্রচার করে উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম। মে মাসের পর থেকে তখন পর্যন্ত জনসম্মুখে অনুপস্থিত ছিলেন তিনি।

মাথার নিচের অংশের চুল ছেঁটে রাখেন কিম জং উন। সে কারণে মাথায় কোনও চিহ্ন আড়াল করা তার জন্য কঠিন। বাইরের বিশ্বের সামনে ব্যান্ডেজের ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া গোয়েন্দা সংস্থাগুলোকে কিমের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খোঁজ নেওয়ার বিরল সুযোগ সামনে এনেছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী