কাবুলে শক্তিশালী বিস্ফোরণ, গোলাগুলি, নিহত ৩

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০২১, ০০:২৫আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০০:২৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শক্তিশালী বিস্ফোরণের পর গোলাগুলির ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার নিরাপত্তা ঘেরা গ্রিন জোন এলাকার কাছেই এ ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, বিস্ফোরণ ও গোলাগুলিতে তিনজন নিহত ও অপর সাতজন আহত হয়ছেন।

সিনিয়র এক নিরাপত্তা কর্মকর্তা জানান, বিস্ফোরণের জন্য কারবোমা দায়ী। হামলার লক্ষ্যবস্তু ছিল একজন পার্লামেন্ট সদস্যের বাড়ি।

স্থানীয়রা জানান, দুই বন্দুকধারী এখনও এলাকায় অবস্থান করছে এবং আফগান নিরাপত্তাবাহিনীর সঙ্গে তাদের গুলিবিনিময় হচ্ছে। আফগান কর্মকর্তা, আইনপ্রণেতা, বিখ্যাত ব্যক্তিদের অনেক বাড়ি দখল হয়ে পড়েছে সংঘর্ষের কারণে।

কাবুলের জরুরি হাসপাতাল এক টুইট বার্তায় বলেছে, হামলার ঘটনায় তারা ছয় জন আহত ব্যক্তিকে চিকিৎসা দিচ্ছেন।

তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠীর পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়নি।

বিস্ফোরণের কয়েক মিনিট পর কয়েক হাজার আফগান বেসামরিক আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাজপথে নামেন। তারা তালেবানের বিরুদ্ধে আফগান সরকারের পক্ষে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এই মিছিলে নারী ও পুরুষরা অংশগ্রহণ করছেন। এসময় তাদের হাতে মোমবাতি ও আফগানিস্তানের পতাকা ছিল।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম