পাকিস্তানের সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ, আফগানদের ভিসামুক্ত যাতায়াতের দাবি

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০২১, ২০:১৬আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২১:৪০
image

পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং শুক্রবার বন্ধ করে দিয়েছে তালেবান। ইসলামাবাদ আফগান নাগরিকদের ভিসা ছাড়াই যাতায়াতের সুবিধা অনুমোদনের আগ পর্যন্ত এই ক্রসিং বন্ধ রাখা হবে বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্র ও অন্য বিদেশি সেনা প্রত্যাহার শুরু হওয়ার প্রেক্ষাপটে আফগানিস্তানে তালেবানের দ্রুত উত্থান ঘটছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে দক্ষিণ পূর্বের চমন-স্পিন বোলদাক সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেয় গোষ্ঠীটি। প্রাথমিকভাবে পাকিস্তান তাদের দিকের ক্রসিং বন্ধ রাখে। স্থলবেষ্টিত আফগানিস্তানের দ্বিতীয় ব্যস্ততম এই ক্রসিংটি গত সপ্তাহে আবারও খুলে দেয় ইসলামাবাদ।

তবে তালেবান চমন-স্পিন বোলদাকের নিয়ন্ত্রণ নেওয়ার পর পাকিস্তানের সীমান্ত কর্মকর্তারা ভিসার বাধ্যবাধ্কতা জোরালো করে। অথচ এর আগে তা খুব জোর দিয়ে দেখা হতো না।

শুক্রবার তালেবানের এক বিবৃতিতে পাকিস্তানকে আফগান নাগরিকদের জন্য সব ধরনের ভিসা বাধ্যবাধকতা বাতিলের আহ্বান জানিয়েছে। কান্দাহার প্রদেশের তালেবান ছায়া গভর্নরের বিবৃতিতে বলা হয়েছে, ক্রসিংটি দিয়ে সব ধরনের যোগাযোগ, ট্রানজিট, বাণিজ্য বন্ধ থাকবে। যতক্ষণ পর্যন্ত না পাকিস্তানি পক্ষ আফগান নাগরিকদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিসা ছাড়াই যাতায়াতের সুবিধা অনুমোদন করবে।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তাদের শীর্ষ নেতৃত্ব এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এ কারণেই শুক্রবার থেকে ক্রসিংটি বন্ধ করে দেওয়া হয়েছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম