মিয়ানমারের রাষ্ট্রদূত হত্যার পরিকল্পনা যুক্তরাষ্ট্রে

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০২১, ০৫:৪১আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৫:৪৫

জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিওয়া মোয়ে তুন-কে হত্যা অথবা গুরুতর আহত করার ষড়যন্ত্রের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদেরভিত্তিতে নিউ ইয়র্ক থেকে আটক হন মিয়ানমারের দুই নাগরিক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে এমন খবর জানিয়েছে।

মিয়ানমারের সু চি সরকারকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখলে নেয় জান্তা। এরপর জাতিসংঘ নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিওয়া মোয়ে তুনকে বরখাস্ত করে সামিরক সরকার। তবে তা নাকচ করে দায়িত্ব চালিয়ে যাচ্ছেন তিনি। তাকে সমর্থন দিয়ে যাচ্ছে জাতিসংঘও। মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে একের পর এক তথ্য ফাঁস করে চলছেন তিনি। তিনি সামরিক সরকারের একজন সোচ্চার সমালোচক হিসেবে বেশ পরিচিত।

নিজের জীবন হুমকিতে পড়তে যাচ্ছে হয়তো আন্দাজ করতে পারেননি রাষ্ট্রদূত কিওয়া মোয়ে। তার বিরুদ্ধে গুরুতর ষড়যন্ত্র চলছে বেশ কিছুদিন ধরেই। এমন অভিযোগে সন্দেহভাজন মিয়ানমারের দুই নাগরিককে নিউ ইয়র্ক থেকে আটক করেছে পুলিশ। একজন ফিও হেইন হুত (২৮), অন্যজন ইয়ে হেইন জাও (২০) বছর বয়সী।

নিউইয়র্কে মার্কিন অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, মিয়ানমারের রাষ্ট্রদূতকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে এই দুইজন হামলাকারী নিয়োগের পরিকল্পনা করছিলেন। আমেরিকার মাটিতেই রাষ্ট্রদূতকে হামলার ষড়যন্ত্র চলে। ষড়যন্ত্রকারীদের দ্রুত আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের কথিত গণতান্ত্রিক সু চি সরকারকে উচ্ছেদে জোর করে ক্ষমতা দখলে নেয় জান্তা। এরপর থেকেই নাগরিকদের উপর দমন-পীড়ন চালাচ্ছে সেনারা। মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষ।

/এলকে/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান