আফগানের ৬ষ্ঠ প্রাদেশিক রাজধানীতে পতাকা ওড়ালো তালেবান

বিদেশ ডেস্ক
০৯ আগস্ট ২০২১, ১৮:৩৭আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৮:৫৩

আফগানিস্তানের ষষ্ঠ প্রাদেশিক শহর দখলে নিতে সমর্থ হয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। আফগান বাহিনীর সঙ্গে তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে সামাঙ্গান প্রদেশের রাজধানী আইবাক দখলে নেয় গোষ্ঠীটি। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

একের পর এক প্রাদেশিক রাজধানী দখল নিচ্ছে তালেবান। আইবাক দখলের মধ্য দিয়ে চার দিনে ৬টি প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণে নিলো তারা। স্থানীয় সময় সোমবার সকালে তালেবান এক বিবৃতিতে উত্তরাঞ্চলীয় প্রদেশটির শহর নিজেদের অধীনে নেওয়ার কথা জানায়। বিষয়টি ফরাসি নিউজ এজেন্সিকে নিশ্চিত করেছে সামাঙ্গান প্রদেশের উপ-গভর্নর।

তিনি বলেন, তালেবান শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে। সেখান থেকে আফগান সরকারের কার্যক্রম ও পুলিশ স্থাপনা সরিয়ে নেওয়া হয়েছে। শহরটি দখল নিতে গিয়ে কতজন হতাহত হয়েছে তা জানায়নি কোন পক্ষ।

এদিকে লস্কারগাহ, হেরাত ও কান্দাহার নিয়ন্ত্রণে নিতে আফগান বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে তালেবানের। 

আফগানিস্তানে ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে তালেবান। ক্ষমতার লড়াইয়ে নিজেদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে দলটি। এর আগে দখলকৃত তিন শহর হচ্ছে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ, সার-ই-পুল প্রদেশের রাজধানী এবং উত্তর-পূর্বাঞ্চলীয় তাখার প্রদেশের রাজধানী তালোকান। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তালেবানের হাতে শহরগুলোর নিয়ন্ত্রণ হারায় আফগান বাহিনী।

মার্কিন ও ন্যাটোর সেনা প্রত্যাহারের মধ্যেই আফগানিস্তানে বিপজ্জনক হয়ে উঠছে তালেবান গোষ্ঠী।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, তালেবানের নতুন আইন
কী, কেন, কীভাবেট্রাম্পের নিষেধাজ্ঞায় ভেস্তে যাচ্ছে ভারতের ‘চাবাহার স্বপ্ন’
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান