কে হচ্ছেন আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০২১, ১৭:৪৫আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৭:৪৫

তালেবান কাবুলে ঢুকে পড়ার পর আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির পদত্যাগ এখন সময়ের ব্যাপার মাত্র। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা করতে এরইমধ্যে প্রেসিডেন্টের বাসভবনে পৌঁছেছেন তালেবান প্রধান মোল্লা আবদুল গনি বারাদার। সেখানে যুক্তরাষ্ট্র ও কাতারের কূটনীতিকদের উপস্থিতিতে আলোচনার পর প্রেসিডেন্ট আশরাফ ঘানি পদত্যাগ করবেন বলে জানা গেছে। ফলে প্রশ্ন উঠেছে ঘানির পদত্যাগের পর কে হচ্ছেন আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান?

নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দৌড়ে এই মুহূর্তে আলোচনায় এগিয়ে রয়েছেন জার্মানিতে নিযুক্ত সাবেক আফগান রাষ্ট্রদূত আলি আহমদ জালালি। তবে আরেকটি সূত্র বলছে, একজন সাবেক কূটনীতিকের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বদলে সরাসরি নিজেদের একজনকেই প্রেসিডেন্ট হিসেবে চাইতে পারে তালেবান। সেক্ষেত্রে তালেবান প্রধান মোল্লা আবদুল গণি বারাদারই এগিয়ে থাকবেন।

গত বৃহস্পতিবার পর্যন্ত আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ১৮টি তালেবানের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এর পর কার্যত ঝড়ের গতিতে এগোতে শুরু করে দলটি। একে একে হেরাত, আয়বাক, গজনি, কান্দাহার, তালিকান, কুন্দুজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয় তারা। উত্তর দিক থেকে কাবুলের প্রবেশ পথ মাজার-ই-শরিফও একদিনেই দখল করে নেয় তারা। রবিবার সকাল পর্যন্ত মোট ২৬টি প্রদেশ তালিবানের দখলে ছিল। এখন পুরো দেশেই নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে হাঁটছে দলটি।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম