আফগানিস্তানকে ‘ইসলামি আমিরাত’ ঘোষণা করবে তালেবান

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০২১, ২৩:২০আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২৩:২০

তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন, শিগগিরই তারা আফগানিস্তানকে ইসলামি আমিরাত হিসেবে ঘোষণা করবে। কাবুলে আফগান প্রেসিডেন্ট প্রাসাদ থেকেই এই ঘোষণা দেওয়া হবে। রবিবার মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার এখতিয়ার না থাকায় তালেবান কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশ কবরতে রাজি হননি। তিনি জানান, শিগগিরই এই ঘোষণা দেওয়া হবে।

৯/১১ হামলার পর মার্কিন নেতৃত্বাধীন অভিযানে ক্ষমতা থেকে উৎখাত হওয়ার আগ পর্যন্ত দেশটিকে ইসলামি আমিরাত হিসেবে ঘোষণা করেছিল তালেবানরা।

এর আগে সিনিয়র তালেবান কমান্ডাররা জানান, তারা আফগান প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নিয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছেড়ে চলে যাওয়ার পর তালেবানরা ভবনটির নিয়ন্ত্রণ নেয়।

রবিবার কাবুল ঘিরে ফেলার পর ক্ষমতা হস্তান্তর নিয়ে প্রেসিডেন্ট ভবনে আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসে তালেবান প্রতিনিধিরা। আলোচনার পরই দেশ ছাড়েন ঘানি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তালেবানের দুই সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, কোনও অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে না। তারা পূর্ণ ক্ষমতা গ্রহণ করবে। 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক