আফগানিস্তানের আকাশসীমা বন্ধ, রুট বদলালো অনেক ফ্লাইট

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০২১, ১২:৩৫আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৫:৫৯

সোমবার (১৬ আগস্ট) সকালে আফগানিস্তান উড়োজাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে তাদের আকাশসীমা আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। এমনটা জানার পরই আফগানিস্তানগামী বিভিন্ন দেশের এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করেছে। এতে আটকে পড়া বিদেশিদের ফিরিয়ে আনার বিষয়টি পড়েছে অনিশ্চয়তায়। এনডিটিভি জানায়, ভারতীয় এয়ার ইন্ডিয়াকে এক সূত্র নিশ্চিত করেছে এ খবর। এতে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট কাবুলে আটকে পড়া ভারতীয়দের আনতে যেতে পারছে না।

এদিকে আফগান আকাশসীমা বন্ধের খবরে অনেক উড়োজাহাজকেই তাদের রুট বদলাতে বাধ্য হয়েছে বলে জানা গেছে রয়টার্সের খবরে। ইউনাইটেড এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ ও ভার্জিন আটলান্টিকও তাদের আফগানিস্তান ফ্লাইট বাতিল করেছে।

এদিকে কাবুল বিমানবন্দরে চলছে দারুণ বিশৃঙ্খলা। আর সেটা এড়াতে সেখানে অবস্থানরত মার্কিন বাহিনী ফাঁকা গুলি চালিয়েছে বলে জানা গেছে। প্লেনে উঠার সময় হট্টগোল বেড়ে যায়, এ সময় ফাঁকা গুলি ছোড়েন মার্কিন সেনারা। এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন বিষয়টি।

এদিকে বিমানবন্দরে আসা বিদেশি ও দেশ ছেড়ে চলে যেতে মরিয়া লোকজনও পার্ক করে রাখা উড়োজাহাজে উঠে পড়ছেন হুড়োহুড়ি করে।

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম