আশ্রয় দেয়নি তাজিকিস্তান, ওমান পৌঁছেছেন গণি

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০২১, ১৬:৩৬আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২৩:০০

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি আশ্রয় পাননি তাজিকিস্তানে। জানা গেছে, বিমান ঘুরিয়ে ওমান পৌঁছেছেন তিনি। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে এ তথ্য জানা গেছে।

এর আগে, রবিবার তালেবান কাবুলে ঢুকে পড়ার দিনেই তাজিকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন আফগান প্রেসিডেন্ট আশরাফ। এমন খবর ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, রক্তপাত এড়াতেই দেশ ত্যাগ করেছেন।

এদিকে ওমান সরকার তাকে আশ্রয় দিতে রাজি হয়েছে কিনা, এখনও নিশ্চিত হওয়া যায়নি। ওমানে আশ্রয় না হলে যুক্তরাষ্ট্রের দিকে রওনা হতে পারেন তিনি। তবে আশরাফ গণি এখন কোথায় অবস্থান করছেন তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র তাকে আশ্রয় দেবে কিনা এ ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি ওয়াশিংটনের। 

আফগানিস্তানে পূর্ণ এবং সার্বিক সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তালেবান। রাজধানীর প্রেসিডেন্টের দফতরে অবস্থান করছেন তালেবানের শীর্ষ নেতারা।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী