আফগানিস্তানে আটকা পড়েছে পশ্চিমবঙ্গের ১০০ জন

কলকাতা প্রতিনিধি
১৯ আগস্ট ২০২১, ০৫:১৮আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০৫:১৮

তালেবানের হাতে আফগানিস্তান। বিপন্ন মানবতা। তছনছ অবস্থা গোটা দেশের। ভয়াবহতার মধ্যে সেদেশে আটকে পড়েছেন বহু ভারতীয়। তাদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের অনেক বাসিন্দা। কখনও কোনওমতে কারোর সঙ্গে যোগাযোগ হচ্ছে। আবার অনেকেই নিকটজনদের খোঁজ পাচ্ছেন না গত দুই-তিন দিন ধরে। ফলে বুক চাপা যন্ত্রণাই এখন যেন একমাত্র সঙ্গী। এই অবস্থায় রাজ্য ও কেন্দ্রের কাছে স্বজনদের ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন এসব মানুষের।

আফগানিস্তানে পশ্চিমবঙ্গের কত জন আটকে রয়েছেন? তাদের ফেরাতে রাজ্য সরকার কী পদক্ষেপ নিয়েছে? এ প্রসঙ্গে বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পশ্চিমবঙ্গের ২০০ জনের বেশি আটকে আছেন বলে জানতে পেরেছি। দার্জিলিং, কার্শিয়াং এবং তরাইয়ের কয়েকজন আফগানিস্তানে আটকে আছেন। তাদের দ্রুত ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি লিখবো।’

সূত্রের খবর, আফগানিস্তানে পশ্চিমবঙ্গের কত জন বাসিন্দা আটকে পড়েছেন, তার হিসাব জানতে সব জেলা প্রশাসকদের খোঁজ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যদি প্রশাসনকে জানান যে, তার আত্মীয় বা পরিবারের লোক আফগানিস্তানে রয়েছেন তবে তার থেকে ওই ব্যক্তির নাম, ঠিকানা, সে দেশে কোথায় থাকেন, পেশা, কেন ওই দেশে গিয়েছেন সব বিস্তারিত জানতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। সেই তথ্য জেলা প্রশাসন রাজ্য প্রশাসনকে জানাবে। যা রাজ্য সরকারের তরফে দিল্লির কাছে পেশ করা হবে।

ভারতে বসবাসকারী আফগানদেরও কোনও প্রয়োজন পড়লে সেদিকেও নজর রাখতে বলা হয়েছে প্রশাসনকে।

তালেবান কাবুল দখলের পরই আফগানিস্তান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে তৎপর হয় দিল্লি। ইতোমধ্যেই রাষ্ট্রদূত ও দেশটিতে বসবাসকারী অনেক ভারতীয়দের ফিরিয়ে আনা হয়েছে। তবে আরও অনেকেই এখনও দেশে ফিরতে পারেননি। কোনও মতে দেশে ফিরতে কেন্দ্রের কাছে কাতর আবেন জানাচ্ছেন তারা। এই পরিস্থিতিতে রাজ্যগুলোকেও সহযোগিতার আবেদন জানিয়েছে কেন্দ্র।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম