মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০২১, ১৬:০৭আপডেট : ২০ আগস্ট ২০২১, ১৭:০০

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাবরি ইয়াকুবকে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা। শুক্রবার দেশটির নবম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন তিনি। দেশটির সংবাদমাধ্যম মালয় মেইল এ খবর জানিয়েছে।

মালয়েশীয় রাজার এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান এবং করোনা মোকাবিলায় সরকারের মনোযোগ কেন্দ্রীভূত করতে সাবরিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন অর্জন করেন সাবরি। ৬১ বছরের এই রাজনীতিক ২২২ আসনের পার্লামেন্টের ১১৪ জনের সমর্থন পেয়েছেন।

এর ফলে তিন বছর পর ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন ক্ষমতায় ফিরবে। দুর্নীতির অভিযোগের মুখে তিন বছর আগে সাধারণ নির্বাচনে হেরেছিল দলটি। 

গত সপ্তাহে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পদত্যাগ করা মুহিদ্দিন ইয়াসিন এখন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম