কাবুল বিমানবন্দরে আইএস-এর হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০২১, ১২:১৪আপডেট : ২২ আগস্ট ২০২১, ১২:১৪

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে আইএস-এর হামলার আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এ ধরনের আশঙ্কার প্রেক্ষিতে মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। শনিবার প্রকাশিত এক নিরাপত্তা বিষয়ক সতর্কবার্তায় এ পরামর্শ দেয় বাইডেন প্রশাসন।

এতে 'প্রবেশপথের বাইরে নিরাপত্তার হুমকি' তৈরি হতে পারে উল্লেখ করে মার্কিন নাগরিকদের নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, শুধু মার্কিন সরকারের অনুমতিক্রমেই যুক্তরাষ্ট্রের কোনও নাগরিক বিমানবন্দর এলাকায় যেতে পারেন।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন যে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং বিমানবন্দরে যাওয়ার বিকল্প রাস্তার বিষয়টি পর্যালোচনা করছেন।

আইএস-এর হামলার সম্ভাব্য ঝুঁকির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এর চেয়ে বেশি তথ্য দেওয়া হয়নি। জঙ্গি গোষ্ঠীটির দিক থেকেও কাবুলে হামলা করার কোনও রকম ঘোষণা আসেনি।

শনিবার যুক্তরাষ্ট্রের এই বিবৃতি এমন সময়ে এসেছে যখন হাজার হাজার মানুষ আফগানিস্তান ছেড়ে পালানোর চেষ্টা করছে এবং বিমানবন্দরের বাইরে ব্যাপক বিশৃঙ্খলা ও মানুষের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর আগে থেকেই প্রতিদিন বিমানবন্দরে মানুষ ভিড় করছে কোনও একটি বিমানে উঠে দেশ ছাড়ার সুযোগ পাওয়ার আশায়। যুক্তরাষ্ট্র ও তাদের জোটের সঙ্গে যারা কাজ করেছে অথবা যারা মানবাধিকারের মতো বিষয় নিয়ে কাজ করেছে, তারা মনে করেন দেশ ছাড়তে না পারলে তালেবানের রোষের শিকার হবেন তারা।

শনিবার বিমানবন্দরের প্রবেশপথের পরিস্থিতি আসলে কী ছিল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিনিধি স্টুয়ার্ট রামসে জানান বিমানবন্দরে হাজার হাজার মানুষের জটলার সামনের সারিতে থাকা অনেক মানুষ 'পিষ্ট হয়ে মারা গেছে।' তার বর্ণনা মতে, এটি ছিল 'এখন পর্যন্ত নিকৃষ্টতম দিন' এবং তাদের বিশ্বাস ঘটনাস্থলে অনেক মানুষ মারা গেছে। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম