কাবুল বিমানবন্দরের কাছে ‘বিশৃঙ্খলা’, নিহত ৭

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০২১, ১৩:৫৪আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৩:৫৪

কাবুল বিমানবন্দরের কাছে ‘বিশৃঙ্খলার’ কারণে সাত জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বেসামরিক আফগান নাগরিক। রবিবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তবে এই প্রাণহানি ঠিক রবিবারই ঘটেছে কিনা বিবৃতিতে সেটি স্পষ্ট করা হয়নি। 
বিবৃতিতে বলা হয়, দেশ ছাড়তে মরিয়া লোকজনের ভিড়ের মধ্যে নিহত সাতজন সাধারণ আফগান নাগিরকের পরিবারের সদস্যদের প্রতি যুক্তরাজ্য সমবেদনা জ্ঞাপন করছে। আফগানিস্তানের বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে যতটা সম্ভব সবাইকে নিরাপদে সরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রিটিশ সরকার। 
এদিকে কাবুল বিমানবন্দরে আইএস-এর হামলার আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এ ধরনের আশঙ্কার প্রেক্ষিতে মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। শনিবার প্রকাশিত এক নিরাপত্তা বিষয়ক সতর্কবার্তায় এ পরামর্শ দেয় বাইডেন প্রশাসন।
এতে 'প্রবেশপথের বাইরে নিরাপত্তার হুমকি' তৈরি হতে পারে উল্লেখ করে মার্কিন নাগরিকদের নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, শুধু মার্কিন সরকারের অনুমতিক্রমেই যুক্তরাষ্ট্রের কোনও নাগরিক বিমানবন্দর এলাকায় যেতে পারেন। সূত্র: রয়টার্স, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম