পাকিস্তানের মাদ্রাসায় উড়লো তালেবান পতাকা, পুলিশ বলছে অপরাধ না

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০২১, ১৬:৪৯আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৬:৪৯

আফগান তালেবানের পাকিস্তানি সমর্থকরা ইসলামাবাদের একটি বালিকা মাদ্রাসায় গোষ্ঠীটির পতাকা উত্তোলন করেছেন। দেশটির সংবাদমাধ্যম ডন-এর এক প্রতিবেদনে জানা গেছে, জামিয়া হাফসা মাদ্রাসায় তালেবানের তথাকথিত আফগানিস্তান ইসলামি আমিরাতের চার থেকে পাঁচটি পতাকা পাওয়া গেছে।

স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, নামাজের পর পতাকাগুলো মাদ্রাসায় উত্তোলিত অবস্থায় দেখা যায়। কিন্তু তাৎক্ষণিকভাবে নামিয়ে ফেলা হয়।

এক পুলিশ কর্মকর্তা বলেন, জোহরের নামাজের পতাকাগুলো দেখা যায়। দ্রুতই রাজধানী কর্তৃপক্ষ ও পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।

জেলা প্রশাসক মুহাম্মদ হামজা শাফকাত টুইটারে জানান, খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে পতাকাগুলো নামিয়ে ফেলা হয়েছে।

সিনিয়র কর্মকর্তা ও পুলিশ জানিয়েছে, পাকিস্তানের কোনও পতাকা উত্তোলন করা অপরাধ না। কিন্তু কিছু পতাকা নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়াতে পারে।

কর্তৃপক্ষ পরে জানিয়েছে, পতাকা উত্তোলনে মাদ্রাসার কয়েকজন ছাত্র জড়িত ছিল।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম