‘নেতারা আমাদের বেচে দিয়েছেন’

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০২১, ১৭:৫২আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৭:৫২

২০২১ সালের ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর মাত্র এক সপ্তাহ আগে আফগান বাহিনীর ইউনিফর্মে নিজের প্রথম দিন কাটিয়েছিলেন সদ্য ভারত থেকে দেশে ফেরা এক আফগান সেনাসদস্য। তবে তালেবান ক্ষমতা দখল করলে ভয়ে নিজের যাবতীয় ইউনিফর্ম, আইডি কার্ড লুকিয়ে ফেলেন ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এই সৈনিক।

নিরাপত্তার খাতিরে সেই আফগান সৈনিকের নাম প্রকাশ করা হয়নি। হিন্দুস্তান টাইমসকে তিনি জানান, ১৫ আগস্ট তিনি কাবুল থেকে বহু দূরের একটি ক্যাম্পে নিযুক্ত ছিলেন। তখনও তিনি ধারণা করতে পারেননি যে, কাবুলের পতন এত সহজে হয়ে যাবে।

হিন্দুস্তান টাইমসকে এক বার্তায় সেই আফগান সৈনিক বলেন, ‘কোনও দিন দুঃস্বপ্নেও ভাবিনি যে, এতো সহজে তালেবান আবার ফিরে আসতে পারে। আমাদের নেতারা আমাদের বেচে দিয়েছেন। সরকার পড়ে গিয়েছিল। শীর্ষ কমান্ডাররা আত্মসমর্পণ করলেন। আমরা আমাদের সার্ভিস অস্ত্র লুকিয়ে ফেললাম। ইউনিফর্ম লুকিয়ে ফেললাম। আমরা তালেবানের হাত থেকে লুকিয়ে বেড়াচ্ছি।’

তিনি জানান, তার মতো আরও বহু আফগান সেনা লুকিয়ে রয়েছেন।

পালানোর সময় এক তালেবান চেকপোস্টে প্রায় ধরা পড়ে গিয়েছিলেন এই সৈনিক। তিনি জানান, প্রাথমিকভাবে দুই দিন নিজের আত্মীয়র বাড়িতে লুকিয়েছিলেন। সেখান থেকে কাছেই এক বন্ধুর বাড়িতে যেতে গিয়ে তালেবানের চেকপোস্টের মুখে পড়েন তিনি। সেই সময় তার দাড়ি বড় থাকায় তারা তাকে চিনতে পারেনি। সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম