তালেবানের কাছে আত্মসমর্পণ করবেন না শাহ মাসুদের ছেলে

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০২১, ২০:০৯আপডেট : ২২ আগস্ট ২০২১, ২০:০৯

আফগানিস্তানে সোভিয়েতবিরোধী প্রতিরোধ আন্দোলনের প্রধান নেতা আহমদ শাহ মাসুদের ছেলে আহমদ মাসুদ বলেছেন, তিনি তালেবানের কাছে আত্মসমর্পণ করবেন না। রবিবার দুবাইভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।

পাঞ্জিশির উপত্যকায় তথ্যযুদ্ধের অংশ হিসেবে নর্দার্ন অ্যালায়েন্সের সঙ্গে আলোচনা চলছে- তালেবানের দাবির পরই ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তানের নেতা আহমদ মাসুদ আত্মসমর্পণ না করার কথা জানালেন।

আহমদ মাসুদ আহ্বান জানিয়েছেন,  দেশ পরিচালনার জন্য তালেবানের অংশগ্রহণসহ একটি বিস্তৃত সরকার গঠন করার জন্য।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, তালেবানরা যদি সংলাপ প্রত্যাখ্যান করে তাহলে যুদ্ধ ‘অনিবার্য’।

ফরাসি দার্শনিক বার্নর্ড-হেনরি লেভি বলেন, “আমি কিছুক্ষণ আগে আহমদ মাসুদের সঙ্গে ফোনে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, ‘আমি আহমদ শাহ মাসুদের ছেলে; আত্মসমর্পণ আমার শব্দভাণ্ডারে নেই। এটি শুরু মাত্র। প্রতিরোধ মাত্র শুরু হলো’”।

আহমদ শাহ মাসুদ পাঞ্জিশিরের সিংহ বলে পরিচিত। উপত্যকায় তালেবানের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধের নেতৃত্ব দিয়েছেন তিনি। ৯/১১ হামলার মাত্র দুই দিন আগে আল-কায়েদা জঙ্গিরা তাকে হত্যা করে।

১৯৯০ দশকের গৃহযুদ্ধের সময় পাঞ্জিশির উপত্যকা কখনও তালেবান নিয়ন্ত্রণে আসেনি। গৃহযুদ্ধের একদশক আগে সোভিয়েতরাও তা দখল করতে পারেনি। এখন এটিই তালেবানবিরোধী শক্তির একমাত্র শক্তিশালী ঘাঁটি। সূত্র: হিন্দুস্তান টাইমস, রয়টার্স।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম