আফগানিস্তানের যেকোনও শান্তিপূর্ণ সরকারের সঙ্গে সহযোগিতা করবে ইরান: রাইসি

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০২১, ১০:৩৪আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১০:৩৪

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, আফগানিস্তানের যেকোনও শান্তিপূর্ণ সরকারের সঙ্গে সহযোগিতা করবে তার দেশ। সোমবার অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ-এর সঙ্গে এক ফোনালাপে নিজ দেশের এমন অবস্থানের কথা জানান তিনি।

আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার যুদ্ধবিধ্বস্ত দেশটির সবার জন্য টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হতে পারে বলেও মন্তব্য করেন রাইসি।

ফোনালাপে আফগানিস্তানের ঘটনাবলী সম্পর্কে প্রতিবেশী দেশ হিসেবে ইরানের দৃষ্টিভঙ্গি জানতে চান অস্ট্রিয়ার চ্যান্সেলর। জবাবে রাইসি বলেন, সমসাময়িক ইতিহাস বলছে যে, আফগানিস্তানে আমেরিকা হস্তক্ষেপ করার পর থেকে দেশটি কখনও ভালো সময় পার করেনি। আমরা বিশ্বাস করি, দেশটির বিভিন্ন গোষ্ঠী মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনাকে টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করবে এবং পরস্পরের সহযোগিতা নিয়ে সরকার গঠন করবে যা সবার কাছে গ্রহণযোগ্য হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বেআইনি ও একতরফা নিষেধাজ্ঞার পরও আফগান শরণার্থীদের জন্য ইরান সব ধরনের খরচ নিজের কাঁধে নিয়েছে। দেশটিতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য প্রতিবেশী হিসেবে তেহরান নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আফগানিস্তানে যেসব সরকার শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করে তাদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত তেহরান।

ফোনালাপে ইরান ও অস্ট্রিয়ার মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক নিয়েও কথা বলেন দুই নেতা। ইব্রাহিম রাইসি বলেন, উভয় দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়িয়ে তেহরান ও ভিয়েনা অধিকতর লাভবান হতে পারে। এই সম্পর্ক যাতে কেউ ক্ষতিগ্রস্ত না করতে পারে সে ব্যাপারে নানামুখী ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে।

অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাবলীতে উদ্বেগ প্রকাশ করেন এবং দেশটির শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য ইরানকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি ভিয়েনা ও তেহরানের মধ্যকার সম্পর্ককে আরও গভীর করার আহ্বান জানান। পাশাপাশি ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার ব্যাপারে ভিয়েনায় যে আলোচনা চলছে তার সফলতা কামনা করেন। সূত্র: আল মায়াদিন, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম