পাকিস্তান আমাদের দ্বিতীয় বাড়ির মতো: তালেবান মুখপাত্র

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০২১, ১৭:১৪আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৭:৩০

আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তান আমাদের দ্বিতীয় বাড়ির মতো। প্রতিবেশী দেশটির সঙ্গে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক গভীর করার অঙ্গীকারের কথাও জানিয়েছেন তিনি।

বুধবার পাকিস্তানভিত্তিক এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে। ধর্মের ক্ষেত্রে চিরাচরিতভাবে আমরা তাদের কাছাকাছি এবং উভয় দেশের মানুষেরা একে অন্যের সঙ্গে মিশে যায়। তাই আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী।

তিনি জানান, আফগানিস্তান দখলে তালেবানের অভিযানে পাকিস্তানের কোনও ভূমিকা নেই। প্রতিবেশী দেশটি কখনও তাদের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করেনি।

সাক্ষাৎকারে জাবিহুল্লাহ উল্লেখ করেন, বিরোধ নিরসনে পাকিস্তান ও ভারতের একসঙ্গে আলোচনায় বসা উচিত। ভারতসহ সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক চায় তালেবান।

সরকার গঠনের বিষয়ে তিনি বলেন, তারা ইসলামের ভিত্তিতে একটি শক্তিশালী সরকার গঠন করতে চায়। যার অংশ থাকবেন সব আফগান।

তালেবান মুখপাত্র আবারও উল্লেখ করেছেন, অন্য দেশের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। দখলকৃত সব অঞ্চলে শান্তি ও স্বাভাবিকতা বিরাজ করছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম