অর্থনৈতিক বিবেচনায় ভারতে যেতে চাইছে না আফগান শরণার্থীরা

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০২১, ১৬:৩৫আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৬:৩৫

তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পরপরই দেশটির সংখ্যালঘু শিখ ও হিন্দুদের জন্য ভারতের দরজা উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দেয় দিল্লি। তবে দিল্লির এমন ঘোষণা সত্ত্বেও সাড়া মিলছে না শরণার্থীদের। মূলত ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হওয়ায় দেশটিতে যেতে চাইছে না তারা।

কাবুল বিমানবন্দরে যে বিপুল সংখ্যক মানুষের উপচেপড়া ভিড় সেখানে শিখ ও হিন্দু সম্প্রদায়ের লোকজনও রয়েছে। কিন্তু তাদের অনেকেই ভারতের চেয়ে বরং যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোতে যেতেই অধিক আগ্রহী। দৃশ্যত লোকজনের ‘আমেরিকান ড্রিম’-এর কাছে হার মানছে দিল্লির ঘোষণা।

ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফোরামের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন পুনীত সিং চান্দহুক। গত মঙ্গলবার তিনি বলেন, গুরদুয়ারা কার্তে পারওয়ানে থাকা প্রায় ৭০ থেকে ৮০ জন আফগান শিখ ও হিন্দু ভারতে যেতে আগ্রহী নয়। তাদের পছন্দ যুক্তরাষ্ট্র বা কানাডা। এই আফগানদের জন্য এখনও অন্যদের উদ্ধার অভিযানও বিলম্বিত হচ্ছে।

পুনীত সিং চান্দহুকের অভিযোগ, যুক্তরাষ্ট্র বা কানাডা যাওয়ার জন্য দুই দফায় ফ্লাইট মিস করা এসব লোকজনকে নিয়ে যেতে দিল্লি তার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

ইতোমধ্যেই যারা ভারতে গেছে তাদের অভিজ্ঞতাও খুব সুখকর নয় বলে জানা গেছে। আফগান সূত্র বলছে, ভারতের কাজের সুযোগ সীমিত। ফলে সেখানে যারা গেছে, তাদের মধ্য থেকেও অনেকেই নিজ দেশে ফিরেছে কিংবা অন্য দেশে পাড়ি দিয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম