কাবুলে সিআইএ-র সর্বশেষ ঘাঁটিও ধ্বংস করে দেওয়া হলো

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০২১, ১৩:২২আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৫:০৩

কাবুলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)-এর সর্বশেষ ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। দূরনিয়ন্ত্রিত বিস্ফোরকের মাধ্যমে এটি ধ্বংস করে দেয় আফগানিস্তানে অবস্থানরত মার্কিন বাহিনী। শুক্রবার বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

কাবুল বিমানবন্দরের পাশে অবস্থিত সিআইএ-র এই বেসটি ঈগল ঘাঁটি নামে পরিচিত ছিল। মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার আগে শেষ মুহূর্তে এসে বৃহস্পতিবার এটি ধ্বংস করে দেওয়া হয়।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই ঘাঁটি উড়িয়ে দেওয়ার অর্থ হচ্ছে, সেখানকার যাবতীয় সরঞ্জামাদি এবং তথ্য ও দলিল-দস্তাবেজ ধ্বংস করে দেওয়া, যাতে ভবিষ্যতে সেগুলো তালেবানের হাতে না পড়ে।

যুক্তরাষ্ট্রের দাবি, আফগানিস্তানের কাউন্টার টেরোরিজম ফোর্স এবং গোয়েন্দা সংস্থাগুলোকে এই ঘাঁটিতে প্রশিক্ষণ দেওয়া হতো।

আফগানিস্তানে সিআইএ'র হয়ে কাজ করা সাবেক কর্মকর্তা মিক মুলরয় জানিয়েছেন, এই ঘাঁটিতে ব্যতিক্রমধর্মী একটি ইউনিট কাজ করতো। তিনি জানান, গত ২০ বছরে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে একটি কার্যকর শক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে এই ইউনিট।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী