আফগানিস্তানে এবার আফিম চাষ বন্ধের উদ্যোগ তালেবানের

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০২১, ১২:৫১আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৫:৩৪

আফগানিস্তানে আফিম চাষ বন্ধের উদ্যোগ নিয়েছে তালেবান। কাবুল দখলের তিন দিনের মাথায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তিনি জানান, তার দলের সরকার মাদক ব্যবসার অনুমতি দেবে না। সে অনুযায়ী, এরইমধ্যে তালেবান নেতারা কৃষকদের আফিম চাষ থেকে বেরিয়ে এসে জাফরানের মতো বিকল্প শস্য চাষের পরামর্শ দিতে শুরু করেছেন।

যেসব এলাকায় অধিক পরিমাণে আফিম চাষ হয় সেসব এলাকার চাষীরা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে তালেবানের এই উদ্যোগে আফগানিস্তানজুড়ে কাঁচা আফিমের দাম বেড়ে গেছে। কান্দাহার, উরুজগান ও হেলমান্দ প্রদেশের চাষীরা জানিয়েছেন, বর্তমানে কাঁচা আফিমের দাম তিন গুণ হয়ে গেছে। তালেবান যোদ্ধারা পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার আগে প্রতি কেজি কাঁচা আফিম বিক্রি হতো ৭০ ডলারে। অথচ ক্ষেত্রবিশেষে এখন সেটি ২০০ ডলারেও বিক্রি হচ্ছে।

ইউএন অফিস অব ড্রাগস অ্যান্ড ক্রাইম-এর সমীক্ষায় দেখা গেছে, গত বছ আফগানিস্তানজুড়ে দুই লাখ ২৪ হাজার হেক্টর জমিতে আফিম চাষ করা হয়েছিল। কাঁচা আফিমকে প্রক্রিয়াজাত করে হেরোইন তৈরি করা হয়। আফগানিস্তানে এবার আফিম চাষ বন্ধের উদ্যোগ তালেবানের

তালেবানের সঙ্গে স্থানীয় গ্রামবাসীদের বৈঠকে অংশ নেওয়া কান্দাহারের একজন আফিম চাষী জানান, তালেবানের সিদ্ধান্তে কৃষকরা অসন্তুষ্ট। কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হলে সেটি মেনে চলার বিকল্প থাকবে না। লোকজন তাদের সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে না। কারণ তারা সরকার পরিচালনা করছে।

এই কৃষক বলেন, তালেবান মানুষকে জাফরানের মতো অন্যান্য ফসল চাষের পরামর্শ দিচ্ছে। তারা বলছে, পপি চাষ যখন নিষিদ্ধ করা হবে, তখন বিকল্প ফসল চাষের বিষয়টিও নিশ্চিত করা হবে। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, পার্স টুডে, দ্য ভারত এক্সপ্রেস নিউজ।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম