কাবুল বিমানবন্দরে সিরিজ রকেট হামলা প্রতিহত করলো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০২১, ১৪:৪২আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৪:৪২

আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তুতে পরিণত করে সোমবার সিরিজ রকেট হামলা চালানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সবকটি হামলাচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। রকেটগুলো আকাশেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

হোয়াইট হাউস জানিয়েছে, এ ধরনের হামলা চেষ্টা সত্ত্বেও আফগানিস্তান থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

এর আগে রবিবার বিমানবন্দরের কাছে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে একটি সম্ভাব্য হামলা প্রতিহত করার দাবি করে যুক্তরাষ্ট্র। তবে ওই হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি, বিশেষ করে একই পরিবারের ৯ জন নিহতের ঘটনায় সমালোচনার মুখে পড়তে হয় মার্কিন বাহিনীকে।

যুক্তরাষ্ট্র মঙ্গলবারের মধ্যেই আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। তার আগের দিন একটি গাড়ি থেকে কাবুল বিমানবন্দর টার্গেট করে পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়। যদিও মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এসব রকেট হামলা ঠেকিয়ে দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে এই হামলা সম্পর্কে অবহিত করা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্টকে জানানো হয়েছে কাবুল বিমানবন্দরে আমাদের লোকজনকে ফিরিয়ে আনার কাজ বাধাহীনভাবে চলবে। প্রেসিডেন্টের নির্দেশ পুনরায় নিশ্চিত করতে বলা হয়েছে যাতে সেখানে আমাদের বাহিনীকে নিরাপত্তা দিতে কমান্ডাররা দ্বিগুণ প্রচেষ্টায় কাজ চালিয়ে যান।’

সোমবারের রকেট হামলায় অবশ্য আফগান বা মার্কিন কোনও নাগরিক হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম