পাকিস্তানে মার্কিন সেনা উপস্থিতি হবে সাময়িক: মন্ত্রী

বিদেশ ডেস্ক
৩১ আগস্ট ২০২১, ২০:৪৮আপডেট : ৩১ আগস্ট ২০২১, ২২:৩৩

আফগানিস্তান থেকে পাকিস্তানে যাওয়া মার্কিন সেনাদের উপস্থিতি সাময়িক হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ। তিনি জানান, আফগানিস্তান থেকে যেসব বিদেশি নাগরিক পাকিস্তানে যাচ্ছেন, তাদের ২১ থেকে ৩০ দিনের ট্রানজিট ভিসা দেওয়া হচ্ছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানান, তোরখাম সীমান্ত দিয়ে ২ হাজার ১৯২ জন পাকিস্তানে ঢুকেছে। আর ইসলামাবাদে আকাশপথে ঢুকেছে এক হাজার ৬২৭ জন। এছাড়া চমন সীমান্ত দিয়ে অল্প কিছু মানুষ পাকিস্তানে প্রবেশ করেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, অর্থ উপার্জন করতে আফগানিস্তান থেকে যাওয়া মানুষদের ভিসা দেওয়া হচ্ছে না। এসব মানুষের কাছ থেকে স্বাভাবিক ভিসা প্রসেসিং ফি নেওয়া হয়েছে আর অন-অ্যারাইভাল ভিসা বিনামূল্যে দেওয়া হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইসলামাবাদে তিন হাজার মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, বিভিন্ন সংস্থা বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়ার খরচ বহন করছে। পাকিস্তানের বিমানবন্দরে পার্কিং করে রাখা বিমানগুলো পার্কিং ফি পরিশোধ করছে। একইভাবে ট্রানজিটের অপেক্ষায় থাকা ব্যক্তিদের হোটেল খরচও তাদের বহন করতে হচ্ছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম