বিদেশিদের সঙ্গে কাজ করাকে ‘জীবনের বড় ভুল’ বললেন আফগান দোভাষী

বিদেশ ডেস্ক
৩১ আগস্ট ২০২১, ২০:৫৪আপডেট : ৩১ আগস্ট ২০২১, ২০:৫৪

আফগানিস্তান ছাড়তে না পারা এক আফগান দোভাষী বলেছেন, তার ‘জীবনের বড় ভুল’ ছিল যুক্তরাজ্য ও মার্কিন সেনাদের সঙ্গে কাজ করা। স্টিভ-ও ছদ্মনামের এই দোভাষী জানান, তিনি ২০০৯ সাল থেকে ২০ মাস মার্কিন সেনা ও ২০১০ সাল হতে ১৩ মাস ব্রিটিশ সেনাদের সঙ্গে আফগানিস্তানে কাজ করেছেন।

হাজারো আফগান নাগরিকদের মতো তিনিও দেশ ছেড়ে যেতে চেয়েছিলেন। কিন্তু মানুষের প্রচণ্ড ভীড়ের কারণে তিনি তা পারেননি। তার মতো কয়েক হাজার আফগান কর্মীদের দেশে রেখে যাওয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এই ব্যক্তি।

পশ্চিমা সেনাদের সঙ্গে কাজ করে এখন অনুতপ্ত কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, আমি অনুতপ্ত। এটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল।

তার কথায়, মার্কিন ও ব্রিটিশ সেনাদের জন্য আমাদের ত্যাগ করতে হয়েছে। তাদের জন্য আমাদের বন্ধুদের জীবন দিতে হয়েছে। তাদের সঙ্গে কাজ করতে গিয়ে আমরা জীবনের ঝুঁকি নিয়েছি। আর এখন তারা আমাদের রেখে চলে গেছে।

আল কায়েদাসহ হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে আড়াই শতাধিক অভিযানে পশ্চিমা সেনাদের সঙ্গে কাজ করেছেন বলে এই দোভাষী দাবি করেছেন। তিনি বলেন, আমরা অনেক বিপজ্জনক অভিযানে অংশ নিয়েছি। ব্রিটিশ সেনাদের হেলমান্দে কাজের সময় প্রতিদিন আমাদের তালেবানের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে। তারা আমাদের হামলা চালিয়েছে। কিন্তু আল্লাহর রহমতে আমি এখনও বেঁচে আছি।

দোভাষী বলেন, এখন পরিস্থিতি বদলে গেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ওপর আমি ভীষণ হতাশ। আমি কী করব জানি না। আমি ও আমার বন্ধুরা এখনও সাহায্য খুঁজছি।

সূত্র: আই নিউজ

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান