তালেবান সরকারকে সমর্থনের ঘোষণা হেকমতিয়ারের

বিদেশ ডস্ক
০১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫০

তালেবান সরকারকে সমর্থনের ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের হিজব-ই-ইসলামি দলের নেতা গুলবুদ্দিন হেকমতিয়ার। তবে নতুন সরকারে তার দল অংশ নেবে না বলেও জানিয়েছেন সাবেক এই আফগান প্রধানমন্ত্রী।

মঙ্গলবার তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন গুলবুদ্দিন হেকমতিয়ার। তিনি বলেন, ‘তালেবান আমাদের ভাই এবং আমাদের মধ্য মিল রয়েছে। হিজব-ই-ইসলামি নতুন সরকারের অংশীদার হতে না চাইলেও তালেবান প্রশাসনকে নিঃশর্ত সমর্থন দেবে। তবে যোগ্য ব্যক্তিদের নিয়েই য্নে নতুন প্রশাসন গঠিত হয়।’

সাবেক এই আফগান প্রধানমন্ত্রী বলেন, তার দল কোয়ালিশন সরকারে বিশ্বাস করে না। কারণ, এটি সব সময়ই ব্যর্থ হয়েছে।

তুরস্ককে আফগানিস্তানের সবচেয়ে ভালো বন্ধুদের একটি বলে উল্লেখ করেন হেকমতিয়ার। তিনি বলেন, আঙ্কারা সব সময় আফগান জনগণের পাশে দাঁড়িয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে তাদের সমর্থন দিয়েছে।

আফগানিস্তানে পশতুন জাতীয়তাবাদী কর্মসূচি রয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসলামে জাতীয়তাবাদ ও বৈষম্যের কোনও স্থান নেই। নতুন সরকারে জাতীয়তাবাদের কোনও ঠাঁই হবে না।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক