অবিলম্বে কাবুল বিমানবন্দর চালু করা হবে: কাতার

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৩

অবিলম্বে কাবুল বিমানবন্দর চালুর ঘোষণা দিয়েছে কাতার। বৃহস্পতিবার দোহায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরাহমান আল থানি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

শেখ মোহাম্মদ বিন আবদুলরাহমান আল থানি বলেন, যত দ্রুত সম্ভব কাবুল বিমানবন্দর চালু করতে তালেবানের সঙ্গে কাজ করছে কাতার। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তার জন্য তুরস্কের সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।

তিনি বলেন, ‘খুব কঠোর পরিশ্রম করছি। যত দ্রুত সম্ভব এয়ারপোর্টটি পুনরায় চালুর ব্যাপারে আমরা আশাবাদী। আশা করি আগামী কয়েক দিনের মধ্যে আমরা কিছু ভালো খবর শুনতে পাবো।’

সংবাদ সম্মেলনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, যুক্তরাজ্য তালেবানকে স্বীকৃতি দেবে না। আর তালেবানের কথা নয়, বরং তাদের কাজ দিয়েই দলটিকে মূল্যায়ন করা হবে।

এদিকে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানে তালেবানের সঙ্গে সমন্বয়ের ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। বুধবার যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি এমন ইঙ্গিত দিয়েছেন।

জেনারেল মার্ক মিলি বলেন, আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী আইএস বা অন্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্র তালেবানের সঙ্গে সমন্বয় করতে চাইবে; এমনটা সম্ভব।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম