‘অনাকাঙ্ক্ষিত আচরণ’ শনাক্ত করবে রোবট

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৩

অনাকাঙ্ক্ষিত সামাজিক আচরণ শনাক্ত করতে সক্ষম একটি রোবট মোতায়েন করতে যাচ্ছে সিঙ্গাপুর। রবিবার থেকে দেশটির টোয়া পাইয়ো সেন্ট্রাল পার্কে তিন সপ্তাহের জন্য পরীক্ষামূলকভাবে এটি মোতায়েন করা হচ্ছে।

জেভিয়ার নামের এই রোবটটি জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের সহায়তা করবে।

সিঙ্গাপুরের হোম টিম সাইন্স অ্যান্ড টেকনোলোজি এজেন্সি (এইচটিএক্স) এবং এজেন্সি ফর সাইন্স, টেকনোলোজি অ্যান্ড রিসার্চ (এ স্টার) যৌথভাবে রোবটটির নকশা করেছে।

রোবটটি ভিড়ের মধ্যে যেসব জিনিস শনাক্ত করতে পারবে সেগুলো হলো, নিষিদ্ধ এলাকায় ধূমপান, অবৈধ ফেরিওয়ালা, ঠিকভাবে পার্কিং না করা বাইসাইকেল, ফুটপাতে মোটরসাইকেল চলাচল।

এই ধরনের কাজ শনাক্ত করে জেভিয়ার সঙ্গে সঙ্গে এর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে সতর্ক সংকেত পাঠাতে পারবে। এছাড়া এসব কাজে জড়িত মানুষকে সতর্ক করে বার্তাও দেখাবে রোবটটি।

এই রোবটের মাধ্যমে প্রয়োজনীয় শ্রমশক্তি কমিয়ে আনতে চায় সিঙ্গাপুরের কর্তৃপক্ষ। একই সঙ্গে দক্ষতা বাড়ানোও তাদের উদ্দেশ্য। বিভিন্ন ধরনের সেন্সরের পাশাপাশি নিরাপত্তা ফিচারও রয়েছে জেভিয়ারের। এটি নিজে নিজে চলাচলে সক্ষম। পথচারী কিংবা যানবাহনের মতো বাধাও এড়িয়ে চলতেও সক্ষম রোবটটি।

জেভিয়ারে এমন ক্যামেরা লাগানো রয়েছে যাতে নিয়ন্ত্রণকারী রোবটটির অবস্থান ৩৬০ ডিগ্রি কোনে দেখতে পারবেন। এছাড়াও রোবটটি ডিম লাইট এবং অন্ধকারেও ছবি এবং ভিডিও ধারণে সক্ষম।

/জেজে/
সম্পর্কিত
উগ্রবাদী পোস্টের জেরে সিঙ্গাপুরে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল
বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে সরকার
পুলিশ সংস্কার ও সাইবার নিরাপত্তায় সিঙ্গাপুরের সহযোগিতা চাইলো বাংলাদেশ 
সর্বশেষ খবর
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা