পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করলেন সিঙ্গাপুরের সিডিএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৬, ১৬:১৬ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৬:১৬

ঢাকায় সিঙ্গাপুরের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফিলিপ ওং। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

পরিচয়পত্র পেশের পর ফিলিপ ওং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ঢাকায় দায়িত্ব গ্রহণের জন্য ফিলিপ ওংকে অভিনন্দন জানান প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন। বাণিজ্য সম্পর্ক, মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করা, বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা, সম্প্রতি স্বাক্ষরিত জলবায়ু সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক বাস্তবায়ন এবং শ্রম সহযোগিতা এগিয়ে নিতে উচ্চপর্যায়ের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেন। তিনি সুবিধাজনক সময়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে সিঙ্গাপুরে সরকারি সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে এবং আরসিইপির সদস্য হতে বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতি সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন চান।

এছাড়া গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় দেওয়া রায়ের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। বাংলাদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন কামনা করেন প্রতিমন্ত্রী।

/এসও/আরকে/
সম্পর্কিত
বিমানবালাকে যৌন হয়রানি ও পুলিশের গায়ে থুতু, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড
প্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে দেশে আসার অনুমতি নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারত থেকে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ
সর্বশেষ খবর
কেরাণীগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ কী
কেরাণীগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ কী
বাংলাদেশ সিরিজের আগে চোটের ধাক্কা দক্ষিণ আফ্রিকায়
বাংলাদেশ সিরিজের আগে চোটের ধাক্কা দক্ষিণ আফ্রিকায়
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৩৯৬২ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৩৯৬২ মামলা
‘জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি ১১ দলীয় জোট ছাড়তে পারবে না’
‘জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি ১১ দলীয় জোট ছাড়তে পারবে না’
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার