তালেবান হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন আমরুল্লাহ সালেহ

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৪

আফগানিস্তানের স্বঘোষিত তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ পাঞ্জশির উপত্যকায় তালেবানের অভিযানে সৃষ্ট ভয়াবহ মানবিক সংকটে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন। জাতিসংঘে পাঠানো এক চিঠিতে তিনি এই আহ্বান জানান। রবিবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

আমরুল্লাহ সালেহ লিখেছেন, আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি পাঞ্জশির উপত্যকায় তালেবানের হত্যাযজ্ঞ বন্ধ করতে অবিলম্বে হস্তক্ষেপ করার জন্য। একই সঙ্গে হাজারো বাস্তুচ্যুত এবং বেসামরিক নাগরিকের জীবন রক্ষায় রাজনৈতিক সমঝোতার পথকে উৎসাহিত করার আহ্বান জানাচ্ছি।

১৫ আগস্ট কাবুল দখলের পর প্রায় তিন সপ্তাহ অতিবাহিত হলেও তালেবানরা পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ নিতে পারেনি। আহমদ মাসুদের নেতৃত্বে এখানে তালেবানবিরোধী ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ) গড়ে উঠেছে। এই ফ্রন্টে রয়েছেন আমরুল্লাহ সালেহ।

গত কয়েকদিন ধরে পাঞ্জশির উপত্যকায় তালেবান ও প্রতিরোধ বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। এনআরএফ এক মুখপাত্র দাবি করেছেন, তালেবান যোদ্ধারা কাপিসা প্রদেশ ও পাঞ্জশিরের সীমান্তবর্তী দ্বারবান্দ উপত্যকায় পৌঁছে গেলেও তাদের হটিয়ে দেওয়া হয়। তালেবানের তরফেও তীব্র লড়াইয়ের কথা জানানো হয়েছে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক