পাকিস্তানের আইএসআই প্রধানের কাবুল সফরের নেপথ্যে

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩৪

পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) প্রধান ফয়েজ হামিদ এমন সময় কাবুল সফরে রয়েছেন, যখন আন্তর্জাতিকভাবে আফগানিস্তানে তালেবানকে সহযোগিতার অভিযোগ উঠছে। সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন বলেছেন, আফগানিস্তানে চলমান ঘটনায় এই জরুরি সফর প্রমাণ করে তালেবান আইএসআই-এর পুতুল মাত্র। সফরের সঙ্গে সামঞ্জস্য রেখে তালেবানও তাদের সরকার ঘোষণা পিছিয়ে দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে আইএসআই প্রধান কাবুলে ছুটে গেছেন মূলত মোল্লা বারাদার ও হাক্কানি নেটওয়ার্কের বিরোধে মধ্যস্থতা করতে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফয়েজ হামিদের কাবুল পৌঁছা এবং মিডিয়ার সঙ্গে কথা বলায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে সফরটি গোপন নয়।

মাইকেল রুবিন বলেন, আফগান সূত্রমতে, বারাদার ও হাক্কানি সমর্থক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পর কাবুল ছুটে গিয়েছেন হামিদ। সংঘর্ষে বারাদার আহত হয়েছেন। হাক্কানিসহ কয়েকটি গোষ্ঠী হাইবাতুল্লাহকে তাদের নেতা মানতে রাজি না।

তিনি আরও বলেন, আইএসআই প্রধানের এমন সফর সাধারণত গোপন রাখা হয়। কিন্তু কাবুল সফরের ক্ষেত্রে এবার তেমনটি করা হচ্ছে না।

কে এই আইএসআই প্রধান ফয়েজ হামিদ?

লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ পাকিস্তান সেনাবাহিনীর একজন তিন তারকা জেনারেল। ২০১৯ সালে তিনি আইএসআই-এর মহাপরিচালক নিযুক্ত হন। এর আগে লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির সংস্থাটির প্রধান ছিলেন। মাত্র আট মাসের মাথায় মুনিরকে অপসারণের কারণে হামিদের নিয়োগ নজর কাড়ে।

বালুচ রেজিমেন্ট থেকে আসা ফয়েজ হামিদ মহাপরিচালক হওয়ার আগে আইএসআইর অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার দায়িত্বে ছিলেন।

আইএসআই প্রধান ফয়েজ হামিদ

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ অভিযোগ করেছেন, ২০১৮ সালের সাধারণ নির্বাচনের আগে ফয়েজ হামিদ রাজনীতিকদের ইমরান খানের পিটিআইতে যোগ দিতে চাপ দিয়েছেন।

বিভিন্ন খবরে জানা গেছে, আইএসআই প্রধান শীর্ষ আফগান নেতা এবং কয়েকজন বিদেশি দূতের সঙ্গে কাবুলে বৈঠক করেছেন। তিনি পাকিস্তানের রাষ্ট্রদূত মনসুর আহমেদ খান ও তার দলের সঙ্গে বৈঠক ও কাজ করছেন। পাকিস্তান হয়ে ট্রানজিট ও সীমান্ত পরিস্থিতি নিয়ে বিভিন্ন নির্দেশনা জারি করছেন বলে জানিয়েছে জিও নিউজ।

মধ্যস্থতা করছেন আইএসআই প্রধান?

একাধিক খবরে দাবি করা হয়েছে, তালেবানের বিভিন্ন গোষ্ঠীর মধ্যকার বিরোধ অবসানের জন্য তিনি কাবুল সফর করছেন। কারণ, গোষ্ঠীগুলো নিজেরা কোনও সমাধানে আসতে পারছে না।  

কাবুলে ফয়েজ হামিদের সাক্ষাৎকার নেওয়া চ্যানেল ৪-এর লিন্ডসে হিলসাম বলেন, তালেবান সূত্র থেকে পাওয়া তথ্যে আমরা বুঝতে পারছি তিনি মধ্যস্থতা করতে এসেছেন। তারা এখনও সরকার গঠন করতে পারেনি। এটি বোধগম্য, কারণ তালেবানের বিভিন্ন গোষ্ঠী দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছে। তারা একমত হতে পারছে না। তিনি এখানে তাদের বিরোধ নিরসন করতে চেষ্টা করছেন। সর্বোপরি, বিশ্বের যেকোনও স্থানের মতো তারাও রাজনীতিক। সব গোষ্ঠীই নিজেদের জন্য মন্ত্রণালয় চায়।

আফগানিস্তানের টোলো নিউজ জানিয়েছে, ফয়েজ হামিদ সাবেক আফগান প্রধানমন্ত্রী ও হিজব-ই-ইসলামি দলের নেতা গুলবুদ্দিন হেকমাতিয়ারের সঙ্গ বৈঠক করেছেন। বৈঠকের মূল আলোচ্য ছিল আফগানিস্তানে একটি জোট সরকার গঠন করা।

কী বলেছেন ফয়েজ হামিদ?

চ্যানেল ৪-কে আইএসআই প্রধান বলেছেন, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতার জন্য আমরা কাজ করছি। চিন্তার কোনও কারণ নেই, সবকিছু ঠিক হয়ে যাবে।

পাকিস্তানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তালেবান নেতাদের পক্ষ থেকে সরকার গঠন নিয়ে আলোচনার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। কাবুল সফর করা প্রথম গোয়েন্দা প্রধান তিনি নন। দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে দাবি করেছে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধানও কাবুল সফর করেছেন। কিন্তু তার সফরের কথা গোপন রাখা হয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক