পাঞ্জশিরে যুদ্ধ থামানোর আহ্বান আহমেদ মাসুদের

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২১, ০২:৫৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৪

আফগানিস্তানের পাঞ্জশিরে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন অঞ্চলটিতে তালেবানবিরোধী প্রতিরোধ আন্দোলনের নেতা আহমেদ মাসুদ। রবিবার এই আহ্বান জানিয়েছেন তিনি।

ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তান (এনআরএফএ)-এর প্রধানের দায়িত্ব পালন করছেন তালেবানবিরোধী এই রাজনীতিক। রবিবার এনআরএফএ-এর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে যুদ্ধ থামানোর এই আহ্বান জানান তিনি।

ফেসবুকে দেওয়া পোস্টে আহমেদ মাসুদ বলেন, ‘এনআরএফ নীতিগতভাবে বর্তমান সমস্যার সমাধানকল্পে এবং অবিলম্বে যুদ্ধের অবসান ঘটাতে আলোচনা চালিয়ে যেতে রাজি আছে। দীর্ঘমেয়াদে শান্তির জন্য এনআরএফ যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত। তবে এর জন্য শর্ত হচ্ছে, তালেবান পাঞ্জশির ও আন্দরাবের ওপর তাদের হামলা এবং এ অঞ্চলে তাদের সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে।'

আলোচনার মাধ্যমে বিদ্যমান সংঘাত নিরসনের আলেমদের প্রস্তাবকেও স্বাগত জানিয়েছেন তিনি।

এদিকে পাঞ্জশিরে তালেবানের বিরুদ্ধে দেশটির প্রতিরোধ যোদ্ধাদের পরিচিত মুখ ফাহিম দাস্তি নিহত হয়েছে। তিনি আহমেদ মাসুদের নেতৃত্বাধীন এনআরএফ-এর মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন। রবিবার পাঞ্জশিরের সংঘাতে নিহত হন তিনি।

এনআরএফ-এর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফাহিম দাস্তির নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, রেসিস্ট্যান্স ফ্রন্ট তার দুই প্রিয় ভাই এবং সহকর্মী ও যোদ্ধাকে হারিয়েছে। তারা হচ্ছে আহমেদ শাহ মাসুদের দফতরের প্রধান ফাহিম দাস্তি এবং জেনারেল সাহেব আবদুল ওয়াদুদ জোহর।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম