করোনা ছড়ানোয় ভিয়েতনামে এক ব্যক্তির পাঁচ বছর কারাদণ্ড

বিদেশ ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৫

করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ অমান্য করা এবং ভাইরাস ছড়ানোয় ভিয়েতনামের এক ব্যক্তিকে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির একটি আদালত জানিয়েছে, লে ভ্যান ট্রাই অপর আটজনকে ‘বিপজ্জনক সংক্রামক রোগ ছড়িয়ে’ দিয়েছেন আর এর মধ্যে এক জনের মৃত্যু হয়েছে।

কঠোর নিষেধাজ্ঞা অনুসরণ করে গত কয়েক দিনের আগ পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় ভিয়েতনাম। তবে গত জুন থেকে দেশটিতে সংক্রমণ বাড়তে থাকে। এর জন্য অনেকাংশে ডেল্টা ভ্যারিয়েন্টকে দায়ী করা হয়ে থাকে।

দেশটিতে পাঁচ লাখ ৩০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ হাজার তিনশ’ জনের। বেশিরভাগ আক্রান্ত এবং মৃত্যু হয়েছে গত কয়েক মাসেই। বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে হো চি মিন শহরে।

জুলাই মাসের শুরুর দিকে ২৮ বছর বয়সী লে ভ্যান ট্রাই হো চি মিন শহর থেকে মোটরসাইকেলে করে নিজ প্রদেশ দক্ষিণাঞ্চলের ক্যা মাউ যান। ক্যা মাউতে নিজের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য এবং ভ্রমণ ইতিহাস গোপন করেন ট্রাই। এছাড়াও তিনি আইসোলেশনের নিয়মও ভঙ্গ করেন তিনি।

ওই সময়ে স্থানীয় কর্তৃপক্ষ অন্য প্রদেশ থেকে ক্যা মাউতে ভ্রমণকারীদের জন্য ২১ দিনের আইসোলেশন বাধ্যতামূলক করে। পরে করোনায় আক্রান্ত হন ট্রাই। পরে দেখা যায়, পরিবারের অন্য সদস্যদেরও আক্রান্ত করেছেন তিনি। এছাড়াও তার ভ্রমণ করা একটি স্বাস্থ্য কেন্দ্রের এক কর্মীকেও সংক্রমিত করেন তিনি।

এক দিনের বিচারে লে ভ্যান ট্রাইকে পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি প্রায় ৮৮০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম