তালেবান সরকারে নেই কোনও নারী

বিদেশ ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২১, ২২:২২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২২:২৩

আফগানিস্তানে তালেবান সরকারের ঘোষণা দিয়েছেন মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তিনি জোর দিয়ে বলেছেন, এটি চূড়ান্ত নয়, ভারপ্রাপ্ত সরকার। দেশের বিভিন্ন অংশ থেকে প্রতিনিধিদের রাখতে আমরা চেষ্টা করব।

তবে কয়েকজন পর্যবেক্ষক লক্ষ্য করেছেন, ঘোষিত মন্ত্রিসভায় কোনও নারীকে রাখা হয়নি এবং নারী বিষয়ক কোনও মন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি।

বিবিসি’র সাংবাদিক সেকুন্দার কেরমানির এক প্রশ্নের জবাবে তালেবানের সাংস্কৃতিক কমিশনের আহমদুল্লাহ ওয়াসিক বলেছেন, মন্ত্রিসভা এখনও চূড়ান্ত হয়নি।

সিএনএন জানিয়েছে, নারী মন্ত্রণালয়ের বিষয়ে মুখপাত্র জবিউল্লাহ বলেছেন, তালেবান বিষয়টি পরে ভাববে।

তালেবান নেতারা কাবুল দখলের পর একাধিকবার সমাজে নারীদের ভূমিকা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সরকার গঠনের আলোচনাতেই নারীদের রাখা হয়নি। গত কয়েক দিন ধরে কাবুল ও প্রাদেশিক রাজধানীতে তালেবান শাসনে সমান অধিকারের দাবিতে বিক্ষোভ করছেন নারীরা।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম