কেন মোল্লা আখুন্দ তালেবান সরকারের শীর্ষ ব্যক্তি?

বিদেশ ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫০

তালেবানের প্রভাবশালী নীতিনির্ধারক পরিষদের প্রধান মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দ আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছেন। পাকিস্তানের একটি সংবাদমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, গোষ্ঠীটির সর্বোচ্চ নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদাই প্রস্তাব করেছেন আখুন্দের নাম।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদের কাবুল সফরের একদিন পর তালেবান সরকারের প্রধান হিসেবে মোল্লা আখুন্দের নাম ঘোষণা করা হলো। সফরে তিনি মোল্লা বারাদার, হিজব-ই-ইসলামি নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের সঙ্গে চলমান আফগান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

সোমবার তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ নিজেদের ভেতরে সরকার গঠন নিয়ে দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন। তবে আনভেরিফায়েড পাঞ্জশির অবজারভার নামের স্থানীয় একটি সংবাদমাধ্যম টুইটারে জানিয়েছে, গত শুক্রবার কাবুলে গোলাগুলির শব্দ শোনা গেছে। তালেবান নেতাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের ফলে এই গুলিবর্ষণ হয়েছে। আনাস হাক্কানি ও মোল্লা বারাদারের সমর্থকরা পাঞ্জশির পরিস্থিতি সমাধানের পথ নিয়ে বিরোধে জড়ায়। মোল্লা বারাদার আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে এবং তিনি পাকিস্তানে চিকিৎসা নিচ্ছেন।

পাকিস্তানি দৈনিক পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের রেহবারি বা নেতৃত্ব পরিষদের প্রধান মোল্লা আখুন্দ। এটি তালেবানের প্রভাবশালী নীতিনির্ধারক কমিটি। জোরে সব বিষয় দেখভালের ক্ষেত্রে সর্বোচ্চ নেতার অনুমোদনের ভিত্তিতে এটি সরকারের মন্ত্রিসভার মতোই কাজ করে। মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদার ঘনিষ্ঠ মোল্লা আখুন্দ প্রায় দুই দশক ধরে রেহবারি শুরার প্রধান।

এক তালেবান নেতা বলেন, রেহবারি শুরার প্রধান হিসেবে তিনি ২০ বছর ধরে কাজ করছেন এবং নিজেকে আস্থাশীল হিসেবে গড়ে তুলেছেন। চরিত্রগত দিক দিয়ে তিনি সামরিক ব্যক্তিত্বের চেয়ে ধর্মীয় নেতাই বেশি। 

বিবিসি’র এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মোল্লা আখুন্দ তালেবানের প্রথম শাসনামলে কান্দাহার প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এএফপি জানিয়েছে, আখুন্দ ছিলেন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ। তার বয়স ষাঠের কোঠায় বা বেশি হতে পারে। জাতিসংঘের নিষেধাজ্ঞা তালিকায় রয়েছে তার নাম।

এক তালেবান সূত্র রয়টার্সকে জানিয়েছে, গোষ্ঠীটির মধ্যে আখুন্দ একজন শ্রদ্ধার পাত্র।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক