পাকিস্তানে সেনা ও আইএসআই প্রধানের সঙ্গে সিআইএ পরিচালকের বৈঠক

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩২

মার্কিন গোয়েন্দা সিআইএ প্রধান উইলিয়াম জোসেফ বার্নস পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) প্রধান ফয়েজ হামিদের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সেপ্রস ট্রিবিউন এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, অত্র অঞ্চলে সিআইএ প্রধানের এটি দ্বিতীয় সফর। এর আগে তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গণি বারাদারের সঙ্গে কাবুলে বৈঠক করেন তিনি। তালেবান ক্ষমতা দখলের পর এটিই ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের শীর্ষ পর্যায়ের কোনও বৈঠক।

পাকিস্তান সেনাবাহিনী জানায়, দ্বিপক্ষীয় স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তা ও আফগানিস্তানে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সিআইএ প্রধান।

বৃহস্পতিবারের এ বৈঠকে পাকিস্তান সিআইএ প্রধানকে জানিয়েছে, আফগান জনগণের স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য এই অঞ্চলে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতায় পাকিস্তান অঙ্গীকারবদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সিআইএ প্রধান আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন।

পাকিস্তান সফরের আগে মঙ্গলবার দিল্লিতে অত্যন্ত গোপনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বৈঠক করেছেন সিআইএ প্রধানের সঙ্গে। বুধবার এ খবর জানা যায়।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম