দুর্নীতিগ্রস্ত নেতারাই আফগানিস্তানকে ডুবিয়েছে: সাবেক আফগান রাষ্ট্রদূত

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৪

আশরাফ গণি সরকারের সীমাহীন দুর্নীতিই আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানের পথ প্রশস্ত করেছে। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই অভিযোগ করলেন সাবেক আফগান কূটনীতিক রোয়া রহমানি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত আফগানিস্তানের প্রথম নারী রাষ্ট্রদূত তিনি।

রোয়া রহমানি বলেন, ‘আমেরিকার মদতে গঠিত আফগান সরকার দেশকে নেতৃত্ব দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছিল। তাই তালেবানের পক্ষে এত সহজে কাবুল দখল করা সম্ভব হয়েছে।’

জুলাইয়ের শেষ পর্বে আফগানিস্তানের একের পর এক প্রদেশ তালেবান দখল করতে শুরু করলে আমেরিকায় আফগান রাষ্ট্রদূতের পদ থেকে ইস্তফা দেন রহমানি। তিনি বলেন, ‘সে সময় অনেকেই হতবাক হয়ে গিয়েছিলেন। কিন্তু আফগান নাগরিক হিসেবে আমি অবাক হইনি। কারণ, সরকারের অন্দরে নেতৃত্বের অভাব এবং দুর্নীতি সম্পর্কে অবহিত ছিলাম।’

আফগানিস্তানে তালেবানের দখলদারিত্ব ভবিষ্যতে ওয়াশিংটনের কাছে চিন্তার কারণ হয়ে উঠতে পারে বলেও জানিয়েছেন তিনি। দেশটি থেকে সেনা প্রত্যাহারের যুক্তি দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, তারা আর যুদ্ধ ও রক্তপাত চান না।

১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ লাভের পর তৎকালীন আফগান প্রেসিডেন্টের পালিয়ে দেশ ছাড়াকে ‘হতাশাজনক’ বলে আখ্যায়িত করেন এই কূটনীতিক।

প্রায় ৩ বছর আমেরিকায় রাষ্ট্রদূত পদে কাজ করেছেন ৪৩ বছরের রেহমানি। দেশে তালেবানের ক্ষমতা দখলের ইঙ্গিত স্পষ্ট হতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। কিন্তু আফগানিস্তানে ফেরেননি। রেহমানি বলেন, ‘নয়া তালেবান সরকারে কোনও নারীকে রাখা হয়নি। এ থেকেই স্পষ্ট, নারীদের সম্পর্কে তাদের নেতৃত্বের কী ভাবনা। প্রবল প্রতিকূল পরিস্থিতিতেও যে সাহসী আফগান নারীরা পথে নেমে তালেবানের বিরোধিতা করছেন, তাদের স্যালুট।’ সূত্র: আনন্দবাজার।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম