তালেবানকে স্বীকৃতি না দিতে জাতিসংঘে আফগান দূতের আহ্বান

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২২:১৪

জাতিসংঘে নিযুক্ত আফগান দূত তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আশরাফ গণির উৎখাত হওয়ার সরকারের নিযুক্ত গুলাম ইসাকজাই এখনও জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন। বৃহস্পতিবার তিনি নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে সদস্য দেশগুলোর প্রতি এ আহ্বান জানান।

গুলাম ইসাকজাই আহ্বান জানিয়েছেন তালেবান সরকারকে স্বীকৃতি না দিয়ে অন্তর্বর্তী মন্ত্রিসভায় স্থান পাওয়া নেতাদের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের জন্য। একই সঙ্গে তিনি তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানান।

নিরাপত্তা পরিষদে তিনি বলেছেন, সাম্প্রতিক বিক্ষোভ একটি দৃঢ় বার্তা দিচ্ছে। এতে আফগানিস্তানের সব ধরনের মানুষ যে চাপিয়ে দেওয়া স্বৈরতান্ত্রিক ব্যবস্থা মেনে নিচ্ছে না তা প্রমাণিত হয়েছে।

আফগান দূত বলেন, তাই আমি আপনাদের অংশগ্রহণমূলক ও জনগণের ইচ্ছায় আফগানিস্তানে কোনও সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত তালেবানকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানাচ্ছি।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের তালেবানের সঙ্গে সংলাপ জারি রাখা উচিত। তালেবান চায় স্বীকৃতি, আর্থিক সহযোগিতা ও নিষেধাজ্ঞার প্রত্যাহার। এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে সুবিধাজনক অবস্থানে রেখেছে। সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম