বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাবে নারীরা, তবে সহশিক্ষা নয়: তালেবান

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:০১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:০২

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাবে নারীরা। তবে সহশিক্ষার কোনও সুযোগ নেই। ছাত্র ও ছাত্রীদের ক্লাস হবে আলাদা। রবিবার এমন মন্তব্য করেছেন তালেবান সরকারের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী আবদুল বাকি হক্কানি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রান্স ২৪।

তালেবানের বিরুদ্ধে ১৯৯৬ থেকে ২০০১ সালে ক্ষমতায় থাকাকালে আফগানিস্তানে নারীদের অধিকার হরণের অভিযোগ রয়েছে। তবে ২০২১ সালের ১৫ আগস্ট ফের ক্ষমতা দখলের পর দলটি দাবি করেছে, এবার তারা কড়াকাড়ি কমিয়ে দেবে। এবার অবশ্য এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ে ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের মাঝে পর্দা টানিয়ে আলাদাভাবে ক্লাস করতে দেখা গেছে। তালেবান বলছে, পর্দা মেনে নারীদের পড়াশোনা ও কাজের সুযোগ থাকবে।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী আবদুল বাকি হক্কানি বলেন, ‘সহশিক্ষা ব্যবস্থার পরিসমাপ্তি ঘটাতে আমাদের কোনও সমস্যা নেই। জনগণ মুসলমান এবং তারা এটা মেনে নেবে।’

তালেবান ক্ষমতায় আসার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি নাটকীয়ভাবে বেড়েছে বলেও মন্তব্য করেন আবদুল বাকি হক্কানি। তিনি বলেন, ভবিষ্যৎ আফগানিস্তানের সমৃদ্ধি ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য এটি আশাব্যঞ্জক।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম