২ হাজার বছর পুরনো ব্যাকট্রিয়ান সোনার খোঁজে তালেবান

বিদেশ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:১২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:১২

তালেবানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, চার দশক আগে সন্ধান পাওয়া ব্যাকট্রিয়ান সোনার অনুসন্ধান শুরু করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক কমিশনের উপ-প্রধান জানান, ব্যাকট্রিয়ান সম্পদের খোঁজ করতে সংশ্লিষ্ট দফতরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্য অনুসারে, ব্যাকট্রিয়ান সম্পদের মধ্যে রয়েছে প্রাচীন বিশ্বের কয়েক হাজার সোনার টুকরো। ছয়টি সমাধির ভেতরে এগুলো পাওয়া গেছে। এর মধ্যে খ্রিস্টপূর্ব শতাব্দী থেকে শুরু করে প্রথম খ্রিস্টাব্দের সোনা রয়েছে।

সাময়িকীটির এক প্রতিবেদন অনুসারে, এই সম্পদে ২০ হাজারের বেশি বস্তু রয়েছে। আছে সোনার আংটি, মুদ্রা, অস্ত্র, কানের দুল, ব্রেসলেট ইত্যাদি।

বিশেষজ্ঞদের ধারণা, এই সমাধিগুলো ছয় বিত্তশালী এশীয় যাযাবরের, এদের মধ্যে পাঁচ নারী ও এক পুরুষ রয়েছে। এসব সম্পদ ২ হাজার বছর পুরনো।

২০২১ সালের ফেব্রুয়ারিতে আফগান প্রেসিডেন্ট প্যালেসে এগুলো আনা হয়। পরে জনগণের জন্য এগুলো প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। কিন্তু আশরাফ গণির সরকারের পতনের পর এগুলো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, ওয়াসিক বলেছেন প্রাচীন ও ঐতিহাসিক ভাস্কর্যের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বহাল থাকবে।

২০২০ সালের ডিসেম্বর একই সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছিল, ব্যাকট্রিয়ান সম্পদ গত ১৩ বছরে ১৩ বার প্রদর্শন করা হয়েছে। এর মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে সাড়ে চার মিলিয়ন ডলার যুক্ত হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের