মানুষকে আতঙ্কে রাখতে চাই না: তালেবানের নৈতিকতা পুলিশ প্রধান

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৫

তালেবান নেতা মৌলভী মোহাম্মদ শেবানি সরকারিভাবে কান্দাহারের নৈতিকতা পুলিশের দায়িত্বে রয়েছেন। এটিই তালেবানের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি ও জন্মস্থান। তিনিই হলেন প্রদেশটির পুণ্যের প্রচার ও পাপ দমন কার্যালয়ের প্রধান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সংস্থার বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।

তালেবান নারীবিষয়ক মন্ত্রণালয় বিলুপ্ত করে এই পাপ-পুণ্য মন্ত্রণালয় গড়ে তুলেছে। এই মন্ত্রণালয় তাদের আগের শাসনামলে কঠোর ধর্মীয় বিধিনিষেধ বাস্তবায়নের দায়িত্বে ছিল। ফলে অনেকেই তালেবানের সেই সময়কার শাসন ফিরে আসার আশঙ্কা করছেন।

শেবানি জানান, তালেবান পুলিশবাহিনী, মসজিদ ও মাদ্রাসার সঙ্গে তাদের নেটওয়ার্ক রয়েছে। এছাড়া তাদের অভিযান পরিচালনার নির্দিষ্ট বিধি আছে, যা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, আগের সময়ের সঙ্গে এখনকার পার্থক্য হলো আগে আমাদের নীতিবিষয়ক কোনও নির্দিষ্ট বই ছিল না। তখন কোনও লিখিত নীতি ছাড়াই মুজাহিদিনরা কাজ করেছেন।

তিনি আশ্বাস দিয়েছেন, তার বাহিনীর সদস্যরা আইন মানতে মানুষকে উৎসাহিত করবে, সহিংসতা নয়।

শেবানি বলেন, অনেকে মনে করে আমরা চরমপন্থী। কিন্তু আমরা তা নই। ইসলাম হলো আধুনিকতার ধর্ম, কিন্তু খুব বেশি বা কম না, সঠিকমাত্রায়। মিডিয়াগুলো আমাদের সম্পর্কে নেতিবাচক খবর প্রকাশ করছে। তাদেরকে সত্য জানতে দিন।

তার কথায়, শুরুতে আমরা নীতির বিষয়ে মানুষকে অবগত করতে চাই। অনেক ছোট বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমরা কিছু বলছি না। কারণ আমরা চাই না মানুষ আতঙ্কে থাকুক।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম