তিন বিশ্ব শক্তির চুক্তিতে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে: উ. কোরিয়া

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২১, ১৭:০২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৭:০২

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত নতুন নিরাপত্তা চুক্তির নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বলছে, আকাস (এইউকেইউএস) নামে পরিচিত এই চুক্তির কারণে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এই চুক্তি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত ভারসাম্যকে হতাশ করে দিতে পারে।

এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন তৈরির প্রযুক্তি দেবে। এই চুক্তিকে বিতর্কিত দক্ষিণ চীন সমুদ্রে চীনা প্রভাব মোকাবিলার কৌশল হিসেবেই দেখা হচ্ছে। গত সপ্তাহে স্বাক্ষরিত এই চুক্তিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য প্রযুক্তিও রয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই নিরাপত্তা চুক্তির বিষয়ে বলেন, ‘এটা চরম অনাকাঙ্ক্ষিত এবং বিপজ্জনক কাজ যাতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত ভারসাম্য হতাশ হবে আর পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার শৃঙ্খল শুরু হতে পারে।’

গত সপ্তাহে উত্তর কোরিয়া দুইটি বড় আকারের অস্ত্র পরীক্ষা চালায়। এর একটি দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আরেকটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র।

ওই চুক্তির নিন্দা জানিয়েছে চীনও। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, এই চুক্তি আঞ্চলিক শান্তির মারাত্মক ক্ষতি করবে আর অস্ত্র প্রতিযোগিতা জোরালো করে তুলবে।

পিয়ংইয়ং বলছেন, চীনের মতো প্রতিবেশি দেশগুলো এর নিন্দা করবে এটাই স্বাভাবিক। কেননা এই দায়িত্বজ্ঞানহীন কাজ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করবে।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী