আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়া ঠেকাতে জরুরি তহবিল জাতিসংঘের

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৮

আফগানিস্তানের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার ধসে পড়া ঠেকাতে ৪৫ মিলিয়ন ডলারের জরুরি তহবিল ঘোষণা করেছে জাতিসংঘ। বুধবার এক বিবৃতিতে সংস্থাটির মানবিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথস এ ঘোষণা দিয়েছেন।

আফগানিস্তানে ওষুধ, চিকিৎসা সামগ্রী ও জ্বালানি ফুরিয়ে যাচ্ছে বলেও আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেন মার্টিন গ্রিফিথস। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে বিপর্যয় এড়াতে এবং আফগান নাগরিকদের জীবন বাঁচানোর তাগিদে এই তহবিল ছাড় করা হচ্ছে।

মার্টিন গ্রিফিথস বলেন, আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়তে দেওয়া হবে একটি বিপর্যয়। এতে করে দেশটিতে মানুষ জরুরি সিজারিয়ান সেকশন এবং ট্রমা কেয়ারের মতো প্রাথমিক স্বাস্থ্যসেবা বঞ্চিত হবে।

তিনি বলেন, জাতিসংঘের বরাদ্দকৃত তহবিল সংস্থাটির স্বাস্থ্য ও শিশু বিষয়ক সংস্থার কাছে যাবে, যাতে তারা বছরের শেষ অবধি হাসপাতাল, কোভিড সেন্টার এবং অন্যান্য স্বাস্থ্য সুবিধা চালু রাখতে অংশীদার এনজিওগুলোকে সহায়তা দিতে পারে।

মার্টিন গ্রিফিথস বলেন, জাতিসংঘ আফগানিস্তানের মানুষের প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর।

২০২১ সালের ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিলে যুক্তরাষ্ট্রে জমা থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ আটকে দেয় হোয়াইট হাউজ। ওই রিজার্ভের অর্থ যাতে কোনোভাবে তালেবান সরকারের হাতে না পৌঁছায় সে সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে আফগান সরকারের বিভিন্ন ব্যাংক হিসাবে রক্ষিত তহবিল জব্দের নির্দেশ দেওয়া হয়। এরইমধ্যে যুক্তরাষ্ট্রকে আফগান রিজার্ভ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া ও পাকিস্তান।

রুশ প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক দূত জমির কাবুলোভ বলেছেন, পশ্চিমারা যদি আসলেই আফগান জনগণের ভাগ্য নিয়ে চিন্তিত হয়, তাহলে অবশ্যই দেশটির স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটকে দিয়ে বাড়তি সমস্যা তৈরি করা উচিত নয়। সূত্র: এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক