হাত কাটা, শিরশ্ছেদ জরুরি: তালেবান নেতা

বিদেশ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৭

আফগানিস্তানে ‘সংস্কারকৃত’ তালেবান শাসন কেমন হবে তা দেখার অপেক্ষায় বিশ্ব। বেশিরভাগ দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে পরিস্থিতি পর্যালোচনা করছে। এমন সময় তালেবানের এক প্রতিষ্ঠাতা জানালেন, শিগগিরই কঠোর ও শিরশ্ছেদের শাস্তি ফিরবে দেশটিতে। তবে প্রকাশ্যে তা বাস্তবায়ন করা হবে না।

মার্কিন বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে দেওয়া এক সাক্ষাৎকারে মোল্লা নুরুদ্দিন তুরাবি ইসলামি আইনের কঠোর ব্যাখ্যার বাস্তবায়নকারীদের একজন শীর্ষ ব্যক্তি ছিলেন। তিনি জানান, এবারের শাসনেও হাত কেটে ফেলা ও শিরশ্ছেদ শিগগিরই ফিরবে।

তুরাবি বলেন, স্টেডিয়ামে শাস্তি বাস্তবায়ন করার ফলে সবাই আমাদের সমালোচনা করেছে। কিন্তু আমরা তো কখনও তাদের আইন ও শাস্তি নিয়ে কথা বলিনি। আমাদের আইন কেমন হবে তা নিয়ে কারও কথা বলা উচিত না। আমরা ইসলাম অনুসরণ করবো এবং কোরআন থেকে আমরা আমাদের আইন গ্রহণ করবো।

তুরাবি আরও বলেন, নিরাপত্তার জন্য হাত কেটে ফেলা জরুরি। এমন শাস্তির দৃঢ় প্রভাব রয়েছে। মন্ত্রিসভা পর্যালোচনা করছে প্রকাশ্যে এমন শাস্তি বাস্তবায়ন করা হবে কিনা এবং একটি নীতি গ্রহণ করবে।

ষাটের কোঠায় থাকায় তুরাবি তালেবানের আগের শাসনামলে আইনমন্ত্রী এবং তথাকথিত পুণ্যের প্রচার ও পাপ দমন মন্ত্রণালয়ের প্রধান ছিলেন, যা ছিল মূলত ধর্মীয় পুলিশ।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম