জাতিসংঘ অধিবেশনে ভাষণের সুযোগ পাচ্ছেন না তালেবান প্রতিনিধি

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:১১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:১১

আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন সরকারের মনোনীত প্রতিনিধি জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন না। তবে উৎখাত হওয়ার সরকারের মনোনীত আফগান দূত সোমবার ভাষণ দেবেন। শুক্রবার জাতিসংঘের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

জাতিসংঘের মুখপাত্র স্টেফানি দুজারিক বলেন, আপাতত আফগানিস্তানের প্রতনিধি হিসেবে গুলাম এম. ইসাকজাইয়ের নাম তালিকাভুক্ত রয়েছে।

তালেবান দ্বারা উৎখাত হওয়া আফগান সরকারের প্রতিনিধি হিসেবে ইসাকজাই জাতিসংঘে নিযুক্ত ছিলেন।

তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি গত সোমবার জাতিসংঘে বিশ্বনেতাদের সামনে তাদের মনোনীত প্রার্থীকে ভাষণ দেওয়ার সুযোগ দিতে আহ্বান জানান। এজন্য তালেবান তাদের দোহাভিত্তিক মুখপাত্র সুহাইল শাহীনকে আফগানিস্তানের জাতিসংঘ দূত হিসেবে মনোনয়ন দেয়।  

জাতিসংঘের অ্যাক্রিডিটেশন নয় সদস্যের একটি কমিটি দেখাশোনা করে। এতে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। সাধারণত এই কমিটি অক্টোবর বা নভেম্বরে বৈঠকে বসে। আগামী বৈঠকে জাতিসংঘের বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে মুত্তাকিকে ভাষণ দেওয়ার অনুমতি দেওয়া হবে কিনা তা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাধারণ অধিবেশনের নিয়ম অনুসারে, নতুন সিদ্ধান্তের আগ পর্যন্ত আফগানিস্তানের প্রতিনিধি হিসেবে ইসাকজাই বহাল থাকবেন।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী