জালালাবাদে আবারও বিস্ফোরণ, নেপথ্যে আইএসকেপি?

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৭

আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের জালালাবাদে আরও একটি বোমা হামলা হয়েছে। শনিবারের হামলায় একজন নিহতের খবর পাওয়া গেছে। কোনও গোষ্ঠীটি হামলার দায় স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে ইসলামিক স্টেট (আইএস)-এর স্থানীয় শাখা হামলাটি চালিয়েছে। এর আগে তালেবানের ওপর গোষ্ঠীটি হামলার কথা স্বীকার করেছে।

পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের বিস্ফোরণে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। ইসলামি আমিরাত আফগানিস্তান নামে দেশ চালানো তালেবান জানিয়েছে, তারা বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে।

নিহত ব্যক্তি একজন তালেবান সদস্য বলে খবর পাওয়া যাচ্ছে। তালেবানের একটি গাড়ির বহর রাস্তায় পুঁতে রাখা মাইনকে আঘাত করলে এই বিস্ফোরণ হয়।

বৃহস্পতিবার অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে চার তালেবান সদস্য নিহত হয়। হামলাটি ইসলামিক স্টেট খোরাশান প্রভিন্স বা আএসকেপি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার আগের দিন বুধবার জালালাবাদে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে এবং সশস্ত্র হামলা চালানো হয়। এতে পাঁচজন নিহত হয়। এদের মধ্যে দুইজন তালেবান সদস্য।

এই মাসের শুরুতে একই শহরে অপর একটি বিস্ফোরণে তিনজন নিহত ও ১৯ জন আহত হয়। পরের দিন শহরের বাস স্টেশন এলাকায় আরও একটি বোমা বিস্ফোরিত হয়।

আইএসকেপির সদর দফতর আফগানিস্তানের পূর্বাঞ্চলে অবস্থিত।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম