কাবুলে ফ্লাইট চালু করতে ভারতকে তালেবানের চিঠি

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৮

আফগানিস্তানের সঙ্গে বিমান চলাচল শুরু করার জন্য এক চিঠিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) কাছে পাঠানো চিঠিতে কাবুলে ফ্লাইট পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

আগস্টে আফগানিস্তান দখল করে তালেবান। ২১ আগস্ট কাবুল বিমানবন্দর থেকে ভারতগামী শেষ বিমান ছেড়েছিল। দুই দশক পরে ফের আফগানিস্তানের ক্ষমতায় আসা তালেবান সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি ভারত। যদিও গত ৩১ আগস্ট কাতারে তালেবান প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তল।  

ডিজিসিএ-কে এই চিঠি পাঠিয়েছেন আফগানিস্তানের নতুন তালেবান সরকারের মন্ত্রী হামিদুল্লা আখুন্দজাদা। গত ৭ সেপ্টেম্বর চিঠিটি লেখা হয়েছে।

চিঠিতে আখুন্দজাদা লিখেছেন, আপনারা জানেন মার্কিন সেনা ক্ষমতা হস্তান্তরের আগে কাবুল বিমানবন্দরকে ক্ষতিগ্রস্ত ও অকেজো করে দিয়েছে। কিন্তু পরে কাতারের সহায়তায় বিমানবন্দরটি ফের কর্মক্ষম হয়ে উঠেছে।

আখুন্দজাদা দুই দেশের মধ্যে যাতে ফের বিমান চলাচল আগের মতোই চালু হয় সেই উদ্দেশ্যে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এএনআই জানিয়েছে, ভারত আপাতত কাবুল বিমানবন্দর ও আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখছে। এর আগে ৯ সেপ্টেম্বর ভারতের বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এ বিষয়ে বলেছিলেন, আমরা এখন আফগানিস্তানের আকাশপথ এড়াতে দীর্ঘ রুট ধরে চলাচল করছি। অন্য আন্তর্জাতিক এয়ারলাইন্সও সেটাই করছে। পরিস্থিতির উন্নতি হলে আবার পুরনো পথই ব্যবহার করা হবে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম